Saturday, June 20, 2026

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

Date:

Share post:

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়। কিন্তু  বৃহস্পতিবারের অভিভাষণ ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে ইতিমধ্যেই। বিরোধীদের অভিযোগ, এটি নিরপেক্ষ সাংবিধানিক অভিভাষণের চেয়ে অনেক বেশি রাজনৈতিক দলিল। এবার রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা দিলেন তৃণমূল (TMC) বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি সেই ছবি পোস্ট করে লেখেন, “পরিষদীয় নিয়ম মেনে পাঁচটি সংশোধনী জমা দিয়েছি।“ এখন রাজ্যপাল উত্তর দেন কি না সেই নিয়ে প্রশ্ন তুলেছে বেলেঘাটার বিধায়ক।

সোমবার, বিধানসভায় বাজেট পেশ। বৃহস্পতিবার রাজ্যপালের ভাষণ দিয়ে অধিবেশন শুরু হয়। সাংবিধানিক রীতিনীতি অনুযায়ী রাজ্যপালের (Governor) ভাষণে সরকারের আগামী দিনের নীতিগত রূপরেখা তুলে ধরার কথা। কিন্তু বিরোধীদের অভিযোগ এবারের ভাষণে প্রশাসনিক কর্মপরিকল্পনার চেয়ে রাজনৈতিক বক্তব্যই বেশি জায়গা পেয়েছে। অধিবেশনের সূচনায় রাজ্যপালের এই ভাষণ লিখে দেয় সরকারপক্ষ। কাজেই সেখানে সরকারের বক্তব্য এবং মনোভাব প্রতিফলিত হবে সেটাই স্বাভাবিক। কিন্তু সাধারণত প্রশাসনিক বিষয়গুলিকেই তুলে ধরা হয় ভাষণে। সরাসরি রাজনৈতিক ভাষ্য এড়িয়ে চলা হয়। কারণ রাজ্যপাল পদটি সমস্ত দলমতের ঊর্ধ্বে। তবে এবারের রাজ্যপাল রবির ভাষণ ঘিরে প্রশ্ন, এটি সরকারের নীতিপত্র, না বিজেপির নির্বাচনী ইস্তাহারের সম্প্রসারিত সংস্করণ?
আরও খবর: সই-জাল তদন্তে শোভনদেবের বাসভবনে সিআইডি 

এবার সেই ভাষণের উপর বিরোধীদলের বিধায়ক হিসেবে পাঁচটি সংশোধনী জমা দিয়েছেন কুণাল। সেই ছবি পোস্ট করে নিজের স্যোশাল মিডিয়াতে কুণাল লেখেন, “বিধানসভা। মহামান্য রাজ্যপালের ভাষণের উপর বিধায়ক হিসেবে, বলা ভালো বিরোধীপক্ষের বিধায়ক হিসেবে পরিষদীয় নিয়ম মেনে পাঁচটি সংশোধনী জমা দিয়েছি। এখন দেখার বিষয় সরকারপক্ষ এগুলি গ্রহণ/অন্তর্ভুক্ত করতে দেন কিনা।“

এর আগে রবির ভাষণ নিয়ে সংবাদ মাধ্যমে প্রশ্ন তুলেছিলেন কুণাল (Kunal Ghosh)। রাজ্যপালের ভাষণে যখন স্পষ্ট বলা হয়েছে নারী, শিশু এবং সমাজের প্রান্তিক মানুষের বিরুদ্ধে অত্যাচারের ক্ষেত্রে সরকারের অবস্থান হবে ‘শূন্য সহনশীলতা’, তখন সেই নীতি কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও প্রযোজ্য হবে? এই প্রশ্ন তুলে কার্যত বর্তমান বিজেপি সরকারকেই চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছিলেন তৃণমূল বিধায়ক। এখন সরকার তাঁর এই সংশোধনী গ্রহণ করেন কি না- সেটাই দেখার।

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

জয়ের পরেই আরও বড় সুখবর দিলেন আনসেলোত্তি, ব্রাজিলকে নিয়ে থাকছে চিন্তার কারণও

বিশ্বকাপের(FIFA World Cup)  দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল ব্রাজিল (Brazil )।হাইতিকে ৩-০ গোলে হারিয়ে দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের...