Sunday, June 21, 2026

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

Date:

Share post:

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া এই পরীক্ষায় বসবেন। এর মাঝেই সকাল সকাল গাজিয়াবাদে ঘর থেকে উদ্ধার যতীন কুমার (Jatin Kumar)নামে এক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ।বেশ কয়েকবার পরীক্ষা দিয়েও যথাযথ ফল করতে পারেননি। জানা গিয়েছে হতাশার জেরেই পরীক্ষার দু’দিন আগে চরম সিদ্ধান্ত নেন তিনি। আত্মহত্যার আগে মোবাইলে একটি ভিডিও করে নিজের কথা রেকর্ড করেন তিনি। নিট বাতিল হওয়ার পর থেকে এই নিয়ে মাত্র দেড় মাসে অন্তত ১০জন পড়ুয়া আত্মঘাতী হয়েছেন।

আজ দুপুর দুটো থেকে NEET শুরু হবে। ১৯৫ মিনিট ধরে পরীক্ষা চলবে। রোস্ট ফাঁস কাণ্ডের জেরে সতর্ক-প্রশাসন। পরীক্ষা কেন্দ্রগুলিতে আঁটোসাঁটো নিরাপত্তা।প্রশ্নপত্র তৈরির পর তা নিরাপদে দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে ব্যবহার করা হবে বায়ুসেনার এমআই-১৭ হেলিকপ্টার। দেশের বিভিন্ন প্রান্তে অতিরিক্ত পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে মেট্রো শহর গুলিতে অতিরিক্ত যান চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে।

 

Related articles

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...