Sunday, June 21, 2026

বর্ষণমুখর রবিবাসরীয় সকাল, ১১টা বাজতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়!

Date:

Share post:

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির (Rain) ভ্রুকুটি ততটা জোরালো ছিল না।রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা মাঠ কিংবা রাস্তার উপরে বসে যোগাভ্যাস করেছেন কয়েক লক্ষ মানুষ। কিন্তু বেলা গড়াতেই আকাশের মুখ ক্রমশ ভার হতে শুরু করে। ঘড়ির কাঁটা এগারোটার ঘরে পৌঁছতে না পৌঁছতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ, হাওড়া- হুগলি -উত্তর ২৪ পরগনায়। এদিন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, নদিয়া ,বীরভূমে বৃষ্টির হলুদ সর্তকতা (Yellow Alert) জারি হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে রবিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার কিছু অংশে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে। পাহাড়ে আগামী সোমবার পর্যন্ত লাল সর্তকতা এবং মঙ্গল থেকে বৃহস্পতির মধ্যে দুর্যোগের হলুদ সর্তকতা জারি করা হয়েছে।

 

Related articles

ফের পতন সোনা রুপোর দামে! রবিবার কলকাতায় কত হল নতুন দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। শনিবারের পর রবিবারেও বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম (Gold Silver Price)।...

জন্ম নেদারল্যান্ডসে, খেলছেন কুরাসাওয়ে, বিশ্বকাপে নয়া রেকর্ড গোলরক্ষক এলোয়ের

কয়েকদিন আগেই বিশ্বকাপে(FIFA World Cup) স্পেন ম্যাচে নায়ক হয়ে উঠেছিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা (Vozinha)। এবার রেকর্ড গড়লেন...

প্রথম পোস্টারেই জল্পনা, কীসের গল্প বলবে উজানের ‘কাতুকুতু বুড়ো’? আবেগ রাহুল নিয়েও

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) শেষ কাজগুলির মধ্যে অন্যতম ‘কাতুকুতু বুড়ো’। সেই কারণেই সিনেমাটি (Cinema)...

দলীয় পদ থেকে ইস্তফা মোশারফের, নাম লেখাচ্ছেন ‘বিদ্রোহী’ শিবিরে!

ব্যক্তিগত কারণ দেখিয়ে রবিবার সকালে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন...