Tuesday, June 23, 2026

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দীর্ঘ চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর দফতরের লেটারহেডে পাঠানো এই চিঠিতে একদিকে যেমন রয়েছে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানের উল্লেখ, তেমনই মোদি সরকারের কাশ্মীর নীতি ও সিএএ (CAA)-র ভূয়সী প্রশংসা করা হয়েছে। গেরুয়া শিবিরের রাজনৈতিক আদর্শকে সামনে রেখে লেখা এই চিঠি ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে।

চিঠির শুরুতে প্রধানমন্ত্রীকে ‘পরম সম্মানীয় মোদিজি’ সম্বোধন করে শুভেন্দু লিখেছেন, মোদির সুযোগ্য নেতৃত্বে দেশ এগোচ্ছে এবং এবার পরিবর্তন এসেছে পশ্চিমবঙ্গেও। গত ১৫ বছরের দুর্নীতি ও অপশাসন মুক্ত হয়ে রাজ্য এখন প্রগতি ও সুশাসনের পথে। সমগ্র রাজ্যবাসীর তরফে প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও ‘গেরুয়ায় অভিনন্দন’ জানিয়েছেন তিনি।

চিঠিতে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঐতিহাসিক অবদান স্মরণ করে মুখ্যমন্ত্রী বলেন, ১৯৪৭ সালের ২০ জুন তাঁরই অক্লান্ত প্রচেষ্টায় হিন্দু বাঙালিরা নিজস্ব একখণ্ড ভূমি পেয়েছিল। কাশ্মীর প্রসঙ্গে ড. মুখোপাধ্যায়ের “এক বিধান, এক নিশান, এক প্রধান” স্লোগানের উল্লেখ করে শুভেন্দু জানান, ২০১৯ সালে ৩৭০ ধারা বাতিল করে মোদি সরকার সেই স্বপ্ন পূরণ করেছে। পূর্ববর্তী সরকারগুলি এই ইতিহাসকে মর্যাদা দেয়নি দাবি করে তিনি বলেন, সেই ‘পাপের প্রায়শ্চিত্ত’ করতেই তাঁর সরকার ২০ জুন তারিখটিকে ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে।

শরণার্থী ও উদ্বাস্তু সমস্যায় সিএএ কার্যকর করার পদক্ষেপকে স্বাগত জানিয়ে শুভেন্দু লেখেন, দেশভাগ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বা ধর্মীয় উগ্রতার কারণে যাঁরা এ দেশে আশ্রয় নিয়েছিলেন, সিএএ-র মাধ্যমে তাঁদের আইনি স্বীকৃতি দেওয়া ঈশ্বরের আশীর্বাদের মতো। এই ঐতিহাসিক পদক্ষেপের জন্য তিনি প্রধানমন্ত্রীকে কুর্নিশ জানান।

চিঠির শেষে শুভেন্দু অধিকারী ২০২৬ সালটিকে রাজ্যের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বছর হিসেবে বর্ণনা করেছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বন্দে মাতরম’ গানের সার্ধশতবর্ষ, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবর্ষ, পশ্চিমবঙ্গ দিবস উদ্‌যাপন এবং আন্তর্জাতিক যোগ দিবসে কলকাতায় প্রধানমন্ত্রীর উপস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, রাজ্যে প্রথমবার ‘জাতীয়তাবাদী সরকার’ গঠনের কারণেই এই ঐতিহাসিক সমাপতন সম্ভব হয়েছে। মোদির নেতৃত্বে ‘সোনার বাংলা’ গড়ার প্রত্যয় নিয়ে চিঠির ইতি টেনেছেন তিনি।

আরও পড়ুন – মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...