Sunday, June 21, 2026

সিন্ধুর কৃতিত্বে গর্বিত মোদি থেকে মমতা! টুইট বন্যায় ভাসছেন সোনার মেয়ে

Date:

Share post:

সুইজারল্যান্ডের বাসেলে মহিলা বিভাগে বিডব্লুএফ বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় শাটলার পিভি সিন্ধু। এই প্রথম কোনও ভারতীয় বিশ্ব চ্যাম্পিয়ন হলো। আর ইতিহাসে নাম লেখালেন হায়দরাবাদী বছর চব্বিশের তরুণী। খুব স্বাভাবিকভাবেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন অলিম্পিকে রুপো জয়ী গোপীচদের বাধ্য ছাত্রীটি।

তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

রবিবার ব্যাডমিন্টনে বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে মাত্র 16 মিনিটে 21-7 ফলে প্রথম গেম জিতে নেন হায়দরাবাদী শাটলার। পরের গেমও ও 21-7 ব্যবধানে জিতে নেন সিন্ধু। একতরফা খেলে মাত্র 38 মিনিটেই চ্যাম্পিয়ন হন ভারতীয় শাটলার।

সিন্ধুর জয়ের পর টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, ‘আরও একবার দেশকে গর্বিত করেছে প্রতিভাধর পিভি সিন্ধু। বিডব্লুএফ বিশ্ব চ্যাম্পিয়নে সোনা জেতায় তাঁকে অভিনন্দন জানাচ্ছি। ব্যাডমিন্টনের জন্য তাঁর আবেগ ও পরিশ্রম অনুপ্রেরণাদায়ী। তাঁর সাফল্য বাকিদের অনুপ্রেরণা দেবে।’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন, ‘প্রথম ভারতীয় হিসাবে বিশ্ব ব্যাডমিন্টন খেতাব জেতার জন্য পিভি সিন্ধুকে অভিনন্দন। সারা দেশ আজ তোমার কৃতিত্বে গর্বিত। জিততে থাকো।’

পিভি সিন্ধুকে শুভেচ্ছাবার্তা দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। টুইটারে লিখেছেন, ‘বিডব্লুএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতার জন্য পিভি সিন্ধুকে অভিনন্দন। গোটা দেশকে গর্বিত করেছে সিন্ধু। কোর্টে তোমার ম্যাজিক, কঠোর পরিশ্রম ও অধ্যবসায় মুগ্ধ করে দেয়। লক্ষাধিককে অনুপ্রেরণা দেয়। ভবিষ্যতের লড়াইয়ের জন্য শুভেচ্ছা।’

ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু লিখেছেন, ‘বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসেবে সোনা জিতে ইতিহাস তৈরি করেছেন পিভি সিন্ধু। ভারত সিন্ধুকে নিয়ে গর্বিত। চ্যাম্পিয়নকে সবরকম সহযোগিতা করবে সরকার।’

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...