Sunday, May 24, 2026

নিখাদ বন্ধুত্ব হলেও বিপক্ষ হয়েই খেলতে হবে মার্কোস-গার্সিয়াকে

Date:

Share post:

বদলে গেল দুই বন্ধুর ঠিকানা। একজন আছেন ইস্টবেঙ্গলে, আর একজনের জায়গা হতে চলেছে চার্চিল ব্রাদার্সে। কথা হচ্ছে লাল-হলুদ স্ট্রাইকার মার্কোস দে লা এসপারা ও জোয়াকুইন গার্সিয়াকে নিয়ে। লাল-হলুদ জার্সিতে ইতিমধ্যেই কলকাতা লিগ খেলছেন মার্কোস। আর গার্সিয়ার ঠিকানা হল মান্ডবীর তীরে চার্চিল ব্রাদার্স।

হংকং থেকেই দুই স্পেনীয় ফুটবলারের বন্ধুত্ব। মার্কোস খেলতেন কিটচিতে। পরে সাদার্নে। জোয়াকুইন খেলতেন ড্রিমস স্পোর্টস ক্লাবে। দীর্ঘ দিন ধরেই তিনি এশিয়ার ক্লাবে খেলছেন। একই দেশের দুই ক্লাবে খেলার সময় থেকেই মার্কোস ও জোয়াকুইনের বন্ধুত্ব গড়ে ওঠে। তা ছাড়া জোয়াকুইন ও মার্কোসের বান্ধবীরা একে অপরের খুব ভাল বন্ধু। সেই সুবাদে দুই ফুটবলারের সম্পর্ক আরও গাঢ় হয়। মার্কোস পরে হংকং ছেড়ে ফিরে যান স্পেনে। জোয়াকুইন থেকে যান হংকংয়েই। তবে দুই বন্ধুর ক্লাব বদলে গেলেও ভাঁটা পড়বে না বন্ধুত্বে। তাই মার্কোস-গার্সিয়া বন্ধুত্ব অটুট থাকবে, এমনটাই দাবি করেছেন এই দুই ফুটবল তারকা।

আরও পড়ুন-ডঃ সিভান, আপনি হারেননি!

 

Related articles

তিনি নন্দীগ্রামেরই, বুঝিয়ে দিয়ে জয়ের টার্গেট বেঁধে দিলেন শুভেন্দু

নন্দীগ্রাম থেকে দ্বিতীয়বার জয়ী হয়েও ভবানীপুরকে নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর...

ফলতার ফলাফল: বাংলায় বিজেপিকে রুখতে একমাত্র বিকল্প তৃণমূল! CPIM- কে কটাক্ষ কুণালের 

ভোট-ময়দান থেকে প্রচারের শেষ লগ্নে পিছু হটেছিলেন খোদ তৃণমূল প্রার্থী। আর রবিবার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের ফলপ্রকাশ হতেই...

IPL: ইডেনে খেলতে নেমেই কেকেআরের বিদায়, প্লে অফে রাজস্থান

ইডেনে  দিল্লির বিরুদ্ধে খেলতে নামার কয়েক মিনিটের মধ্যেই প্লে অফের স্বপ্নভঙ্গ কেকেআরের(KKR)। মুম্বই ইন্ডিয়ান্সকে রাজস্থান রয়্যালস হারিয়ে দিতেই...

মমতার নির্দেশে জেলায় জেলায় প্রতিবাদে পথে নামছে মহিলা তৃণমূলকর্মীরা

বিরোধী দল হিসেবে কর্মীদের উজ্জীবিত করতে তৃণমূলের (TMC Female Worker) বিভিন্ন শাখা-সংগঠনের বৈঠক চলছে দফায় দফায়। রবিবার দলনেত্রী...