Tuesday, April 28, 2026

এবার মেডিক্যালে আউটডোর টিকিট কিয়স্ক

Date:

Share post:

ডাক্তার দেখাতে দ্রুত আউটডোর টিকিট কাটতে কলকাতা মেডিক্যাল কলেজ চালু করল আউটডোর টিকিট কিয়স্ক। মেডিক্যালের আউটডোর এবং সুপারস্পেশালিটি বিল্ডিংয়ে চালু হয়েছে এই কিয়স্ক। রোগীর নাম এবং অন্যান্য তথ্য এই কিয়স্কে দিয়ে যে কোনও বিভাগের আউটডোর টিকিট করা যাচ্ছে।

এখানে নাম নথিভুক্ত করতে আউটডোর টিকিট করার জন্য যে 2 টাকা লাগে, সেটাও লাগছে না। শুধু তাই নয়, এই কিয়স্কের মাধ্যমে হাসপাতালের রক্ত পরীক্ষার রিপোর্টও হাতে হাতে পেয়ে যাবেন তাঁরা।

মেডিক্যালের সুপার ডাঃ ইন্দ্রনীল বিশ্বাস বলেন, চালু হওয়ার পর থেকেই দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে এই কিয়স্ক। এভাবে কিয়স্কে টিকিট কাটলে সাধারণ আউটডোর টিকিটের লম্বা লাইনেও দাঁড়াতে হচ্ছে না।

জানা যাচ্ছে, মেডিক্যাল ছাড়াও এসএসকেএম হাসপাতালেও এরকম দুটি আউটডোর টিকিট কিয়স্ক চালু হয়েছে।

আরও পড়ুন-শেষ বিমানের অপেক্ষায়! সেদিন কী বলেছিলেন জেঠমালানি?

 

Related articles

ISL: ওডিশাকে হারাল ইস্টবেঙ্গল, চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে রইল অস্কারের দল

আইএসএলের(ISL) লিগ চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকল ইস্টবেঙ্গল(East Bengal)। মঙ্গলবার গোয়াতে ওডিশার বিরুদ্ধে দুরন্ত জয় পেল লাল হলুদ। খেলার...

ভাঙড় থেকে কেতুগ্রাম! দ্বিতীয় দফায় ছয় কেন্দ্রে ‘স্পেশাল’ নজরদারিতে অতিরিক্ত বাহিনী 

প্রথম দফার ভোট মিটতেই এবার দ্বিতীয় দফার প্রস্তুতিতে কোমর বাঁধছে নির্বাচন কমিশন। তবে ভোটগ্রহণের আগেই নিরাপত্তার ঘেরাটোপ আরও...

ভিনেশের সঙ্গে তীব্র অসহযোগিতা কুস্তি ফেডারেশনের, নেপথ্যে সেই ব্রিজভূষণ!

বিতর্ককে পিছনে ফেলে আন্তর্জাতিক কুস্তির আঙিনার প্রত্যাবর্তন করতে মরিয়া ভিনেশ ফোগাট(Vinesh Phogat)। বিদেশি কুস্তিগীরদের বিরুদ্ধে নামার আগে ভিনেশের...

কমিশনের নিরপেক্ষতাকে এবার প্রশ্ন আদালতের: মামলার ভয়েই রাতারাতি বাতিল WORRY লিস্ট!

প্রথম দফার নির্বাচনের আগে কলকাতা হাই কোর্টে মুখ পোড়ার পরও শিক্ষা হয়নি নির্বাচন কমিশনের। দ্বিতীয় দফার নির্বাচনের আগে...