Saturday, May 2, 2026

বদল হচ্ছে কলকাতা পুলিশের STF-এর নাম

Date:

Share post:

কলকাতা পুলিশের STF-এর নাম বদল হতে চলেছে।
লালবাজার সূত্রের খবর, দু’টি নামের কথা আপাতত ভাবা হয়েছে। প্রথমটি, মুম্বইয়ের ধাঁচে ATS (অ্যান্টি টেররিস্ট স্কোয়াড), অন্যটি SOG (স্পেশ্যাল অপারেশন গ্রুপ)। নতুন নামকরণের আগে আলোচনা চলছে পুলিশকর্তাদের মধ্যে।
2008 সালের জুন মাসে কলকাতা পুলিশের STF গঠন হয়েছিলো। পুলিশ সূত্রের খবর,
1999 সালে STF গড়ার প্রস্তাব প্রথম গিয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর কাছে। সে বছর আলিপুরে প্রাতর্ভ্রমণে বেরিয়ে নিখোঁজ হয়েছিলেন এক্সাইড-কর্তা সত্যব্রত গঙ্গোপাধ্যায়। বিহারের একটি অপহরণ-চক্র মোটা অঙ্কের মুক্তিপণের দাবিতে তাঁকে অপহরণ করে বলে পুলিশ জানতে পারে। যদিও এক্সাইড-কর্তা নিজে এই বিষয়ে পুলিশকে কিছুই জানাতে চাননি। কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী এসটিএফে রাজি হননি। দু’বছর পর শহর থেকে অপহূত হন খাদিম-কর্তা পার্থ রায় বর্মন। বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হওয়ার পর ঘটে যায় রিজওয়ানুর-কাণ্ড। সেই সঙ্গে বৃদ্ধি পায় মাওবাদী কার্যকলাপও। এর বছর খানেকের মাথায় STF তৈরি হয় । প্রথমে দু’টি বিভাগে ভাগ করা হয় এই স্পেশাল টাস্ক ফোর্সকে। একটি FICN অর্থাৎ জাল নোট ধরা সংক্রান্ত। অন্যটি, অর্গানাইজড ক্রাইম প্রতিরোধ সংক্রান্ত। দ্বিতীয় বিভাগটি মাওবাদী-সহ অন্য জঙ্গি সংগঠন সম্পর্কে কাজ শুরু করে। সেই STF-ই এবার পেতে চলেছে নতুন নাম।

Related articles

অসহায় শিশুর পাশে পুলিশ, বি নেগেটিভ রক্ত দিয়ে নজির রাজগঞ্জের আইসির

উর্দিধারী পুলিশের কঠোর আবরণের আড়ালে যে এক সংবেদনশীল মন লুকিয়ে থাকে, তার প্রমাণ মিলল শুক্রবার। থ্যালাসেমিয়ায় আক্রান্ত তিন...

৯ ঘণ্টা পর সিজিও-র বাইরে সুজিত: ‘তদন্তে সহযোগিতা করব, তবে যেন হেনস্থা না হয়’ 

পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার ইডি-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তবে সংবাদমাধ্যমের মুখোমুখি...

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে এবার শীর্ষ আদালতে তৃণমূল, শনিতেই শুনানি

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) পরে এবার সুপ্রিম...

CEO মিথ্যে বলেছেন! স্ট্রং রুম নিয়ে DEO-র বক্তব্য তুলে কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের ওয়েব কাস্টিংয়ে স্পষ্ট ধরা পড়েছে পোস্টাল ব্যালটে কারচুপি। তা নিয়ে পরবর্তীতে স্বচ্ছতার দাবিও করেছেন খোদ স্ট্রং...