Wednesday, May 13, 2026

নবান্নের পথে লাল তরুণ দল

Date:

Share post:

“কম খরচে পড়ুক সবাই, কারখানা-কাজ-বেকার ভাতা চাই” এই দাবিকে সামনে রেখেই রাজ্যের বামপন্থী ছাত্র যুব সংগঠনের ডাকে বৃহস্পতিবার নবান্ন অভিযান শুরু হল সিঙ্গুরের বুড়োশান্তি স্টেশন সংলগ্ন এলাকা থেকে। সকাল থেকেই চলে এসেছেন তাঁরা। সকলে এসে জমা হয়েছিল হাওড়া স্টেশনে। এবং সেখান থেকে শুরু হয়েছে নবান্ন অভিযান।

শুক্রবার নবান্নে শেষ হবে এই পদযাত্রা। বিভিন্ন জেলা ও সংগঠনের সদস্যরা ইতিমধ্যেই পদযাত্রায় অংশ নিয়েছেন। যেসব রাস্তা দিয়ে মিছিল যাবে, সেখানেও ছাত্র-যুব সংগঠনের সদস্যরা মিছিলে যোগ দেবেন বলে সূত্রের খবর। শুধু পদযাত্রা নয়, থাকছে পথনাটিকা। অগাস্ট মাস জুড়ে সিঙ্গুরের বেড়াবেড়ি, বাজে মেলিয়া, গোপালনগর সহ বিভিন্ন বিভিন্ন অঞ্চলে ঘুরে কৃষক পরিবারের সঙ্গে কথা বলে জনমত সমীক্ষা তৈরি করেছেন যুব-ছাত্র সংগঠনের সদস্যরা। শিল্পের জন্য কতটা জমির প্রয়োজন? সিঙ্গুরের জমিতে চাষ হচ্ছে কি না? সেই জমিতে স্থানীয় বাসিন্দারা এখন কি চাইছেন? তা নিয়ে একটি সমীক্ষা পত্র নবান্নে জমা দেওয়ার কর্মসূচি রয়েছে।

আরও পড়ুন-ক্ষতিপূরণের আর্জি নিয়ে মমতার কাছে যাচ্ছেন মেট্রোয় মৃত সজলের পরিবার

 

Related articles

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...