Wednesday, May 13, 2026

কথা নয় কাজ চাই, না হলে চাই ভাতা: দাবি মীনাক্ষিদের

Date:

Share post:

আলিমুদ্দিন থেকে তাঁরা আলাদা। তাঁদের দাবি, কম খরচে শিক্ষা, কর্ম সংস্থান, কারখানা, বেকার ভাতা। নবান্ন অভিযানের পথে এখন বিশ্ববাংলা সংবাদকে জানালেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষি মুখোপাধ্যায়। সিঙ্গুর এখন আর হুগলির একটা অঞ্চল নয়, এটা এখন দেশব্যাপী একটা নাম। দাবি বাম যুব সংগঠনের নেত্রীর। পাশাপাশি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও তোপ দাগেন মীনাক্ষি। তাঁর অভিযোগ, রাজ্য সরকারের কর্মসংস্থানের দাবি ভুয়ো। অন্তত 10লাখ বেকার যুবক-যুবতী চাকরি না পেয়ে, তাঁদের সঙ্গে যোগায়োগ করেছেন। তাঁদের দিয়ে ফর্ম ফিলাপ করিয়ে বৃহস্পতিবার নবান্নে জমা দেওয়ার কর্মসূচি রয়েছে 12টি বাম ছাত্র-যুব সংগঠনের সদস্য।

আরও পড়ুন-জলের তোড়ে ভাঙল সংসার

 

Related articles

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

পুরনো কমিটি ভেঙে নতুন মুখ, ডিজিটাল যোদ্ধাদের রণকৌশল বাতলে দিলেন মমতা-অভিষেক

২০২৬-এর নির্বাচনী লড়াইয়ের পর এবার সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল ময়দানে সংগঠনকে ঢেলে সাজাতে উদ্যোগী হলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।...