Wednesday, February 18, 2026

চলচ্চিত্র সম্পাদক সঞ্জীব দত্তের জীবনাবসান

Date:

Share post:

প্রয়াত প্রখ্যাত চলচ্চিত্র সম্পাদক সঞ্জীব কুমার দত্ত। শুধু টলিউড ইন্ডাস্ট্রিতেই নয়, অসধারণ কর্মদক্ষতার অধিকারী হওয়ায় বলিউডেও খ্যাতিলাভ করেছিলেন সঞ্জীব কুমার দত্ত।

রবিবার দুপুর নাগাদ এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বাঙালি চলচ্চিত্র সম্পাদক।

পরিবার সূত্রে খবর, মাত্র 5 দিন আগেই এক বেসরকারি হাসপাতালে হৃদযন্ত্রের অস্ত্রোপচার হয়েছিল সঞ্জীব দত্তের। শরীরের একাধিক অঙ্গ বিকল হওয়ার কারণেই সঞ্জীব দত্তের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

গুণী চলচ্চিত্র সম্পাদকের মৃত্যুতে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন টলিউড ইন্ডাস্ট্রি তথা বলিউডের সঙ্গে জড়িত বহু ব্যক্তি।

টলিউডের অজস্র ভালমানের ছবির সম্পাদনাও করেছেন সঞ্জীব দত্ত। চলচ্চিত্র সম্পাদনার জন্য একাধিক পুরস্কারও পেয়েছেন তিনি।

spot_img

Related articles

অভিষেকের অভিযোগে ঘুম ভাঙল কমিশনের! ব্যাখ্যা তলব মুরুগনের

সুপ্রিম-নির্দেশ অমান্য করে এসআইআর-এর কাজে হোয়াটসঅ্যাপে নির্দেশ দিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission)। বুধবার দুপুরে নিজের এক্স হ্যান্ডেলে...

স্কুলে বাংলা আবশ্যিক করার দাবি, বিকাশ ভবনে ডেপুটেশন বাংলা পক্ষের

রাজ্যের সমস্ত বোর্ডের স্কুলে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষা শিক্ষাকে আবশ্যিক করার দাবিতে সরব হল বাংলা পক্ষ। মঙ্গলবার...

লেদার কমপ্লেক্সে নজরদারি জোরদার, বসছে ৭৬টি আধুনিক ক্যামেরা

বানতলার কলকাতা লেদার কমপ্লেক্স ও সংলগ্ন শিল্পাঞ্চলের নিরাপত্তা আঁটোসাঁটো করতে বড়সড় পদক্ষেপ করল রাজ্য সরকার। শিল্পাঞ্চলের প্রতিটি কোণে...

সামাজিক সুরক্ষা যোজনা: অসংগঠিত শ্রমিকদের হাতে ডিজিটাল কার্ড – চেক তুলে দিলেন শশী পাঁজা

অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক সুরক্ষা...