Wednesday, March 11, 2026

বৃষ্টিতে পণ্ড ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টি-20 ম্যাচ

Date:

Share post:

বৃষ্টির জন্য ভেস্তে গেল ভারত দক্ষিণ আফ্রিকার প্রথম টি-20 ম্যাচ। আগে থেকেই পূর্বাভাস ছিল। সেই মতো প্রবল বৃষ্টিতে ধরমশালার মাঠে বল গড়াতে আর পারল না। ফলে ভেস্তে গেল সিরিজের প্রথম টি-20 ম্যাচ। ফলে বাতিল ঘোষণা করা হল সিরিজের প্রথম টি-20 ম্যাচ।

রবিবার প্রোটিয়াদের বিরুদ্ধে টি-20 শুরু হওয়ার কথা ছিল সন্ধে সাতটায়। তার আগে এদিন দুপুর থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয় ধরমশালায়। হাওয়া অফিস জানিয়েছিল, দিনভরই চলবে বৃষ্টি। সেই সম্ভাবনাই সত্যি হয়। বৃষ্টির কারণে প্রথমে পিছিয়ে যায় টসের সময়। কিন্তু বৃষ্টি থামার নামই নিচ্ছিল না। অবশেষে সন্ধে পৌনে আটটা নাগাদ আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণের পর জানিয়ে দেন, এদিন আর খেলা সম্ভব নয়। ফলে তিন ম্যাচের সিরিজে প্রথমেই পয়েন্ট ভাগ করে নিতে হল ভারত ও দক্ষিণ আফ্রিকাকে।

spot_img

Related articles

বুকিং করেও মিলছে না রান্নার গ্যাস, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব অটো ভাড়ায়

হেঁশেলে হাহাকার, জেলায় জেলায় এলপিজি সংকট। সমস্যায় আমজনতা। এক লাফে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৬০ টাকা। গ্যাস বুকিং...

কয়লা মামলায় মনোরঞ্জনের বাড়িতে ইডি অভিযান, শুক্রবার হাজিরার নির্দেশ 

বুধবার সকালে রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের (Manoranjan Mondal) বাড়িতে ইডি অভিযান (ED Raid Durgapur)। কয়লা পাচার মামলার...

আকাশছোঁয়া সাফল্য আর তীব্র সমালোচনার মাঝেই কর্মবিরতিতে বরুণ ধাওয়ান

বড় সিদ্ধান্ত বলিউডের হার্টথ্রব বরুণ ধাওয়ানের (Varun Dhawan)। ‘বর্ডার ২’ ছবিতে তাঁর অভিনয় নিয়ে নিন্দুকেরা প্রশ্ন তুললেও, বক্সঅফিস...

আজই কলকাতায় আসছেন আর এন রবি, বৃহস্পতিতে শপথ গ্রহণ বাংলার নতুন রাজ্যপালের

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আগামী ১২ মার্চ শপথ নেবেন রবীন্দ্র নারায়ণ রবি (Ravindra Narayana Ravi)। বুধবার সন্ধ্যায় চেন্নাই থেকে...