Thursday, May 14, 2026

সৌদিতে এখনও জ্বলছে তেল উৎপাদন কেন্দ্র, জ্বালানির দাম বাড়ার সম্ভাবনা প্রবল

Date:

Share post:

আরমকো তেল প্রকল্পের উপর শনিবার হামলা হয়েছিল । সৌদি আরবের পূর্ণ তেল সরবরাহের সক্ষমতা ফিরে আসতে ‘বেশ কয়েক সপ্তাহ’ সময় লাগতে পারে বলে রবিবার জানা গিয়েছে ।

আবাকাইক ও খুরাইসে হামলার ফলে সৌদির জ্বালানি তেল উৎপাদনের পরিমাণ প্রতিদিন 57 লক্ষ ব্যারেল (বিপিডি) কমে গিয়েছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, গত শনিবার প্রথম হামলাটি হয় দেশের পূর্বাঞ্চলে অবস্থিত আবকাইকের তেল উৎপাদন কেন্দ্রে। বিশ্বের বৃহত্তম তেল উৎপাদন কেন্দ্র এটি। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় এই কেন্দ্রে। মুহূর্তের মধ্যে সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এর কিছুক্ষণ পর আরও একটি হামলা হয়। এ বার হামলার লক্ষ্য ছিল পশ্চিমাঞ্চলের খুরাইসের তেলখনি। সেখানেও দাউদাউ করে জ্বলতে শুরু করে আগুন।
সেই আগুন এখনও জ্বলছে বলে সেদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে । একই সঙ্গে মাঝেমধ্যেই শোনা যাচ্ছে প্রবল বিস্ফোরণের শব্দ। গত শনিবার কর্তৃপক্ষ দাবি করেছিলেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কিন্তু তারপরেও পরিস্থিতি যে মোটের উপর ভালো নয়, রবিবার তা স্পষ্ট হয়ে গিয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যত দিন পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে বিশ্ববাজারে জ্বালানি তেলের চাহিদা অনুযায়ী উত্তোলনে সক্ষম হবে না আরমকো। অন্য দিকে এই হামলার জেরে ক্ষতির উপর ভিত্তি করেই বিশ্ববাজারে তেলের দর নিয়ন্ত্রিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে জ্বালানি তেলের দাম বাড়ার সম্ভাবনা প্রবল ।

Related articles

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...