Sunday, May 10, 2026

ঠাসা কর্মসূচি নিয়ে মার্কিন সফরে মোদি

Date:

Share post:

এক সপ্তাহের ঠাসা কর্মসূচি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিদেশমন্ত্রকের ঘোষিত সূচি অনুযায়ী, নিউইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় ভাষণ দেবেন মোদি। এখানেই ফের কাশ্মীর ইস্যুতে ভারত-পাক দুদেশের কূটনৈতিক দ্বৈরথ দেখা যেতে পারে। এছাড়া মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে থাকবেন মোদি। এরপরেও অন্য কয়েকটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী। সবমিলিয়ে 75 জন রাষ্ট্রপ্রধান ও বিদেশমন্ত্রীর সঙ্গে মোদির বৈঠকের কর্মসূচি রয়েছে।

এবারের মার্কিন সফরে হিউস্টনে এযাবৎকালের সবচেয়ে বড় অনাবাসী ভারতীয়দের সভায় থাকতে চলেছেন মোদি। 22 সেপ্টেম্বর হিউস্টনে প্রায় 50 হাজার ভারতীয় বংশদ্ভূত দর্শক-শ্রোতার মুখোমুখি হবেন তিনি। ‘হাউডি, মোদি ‘ অনুষ্ঠান নিয়ে এখন উত্তেজনায় ফুটছে হিউস্টন। অনুষ্ঠানমঞ্চে মোদির সঙ্গে থাকবেন ডোনাল্ড ট্রাম্পও।

আরও পড়ুন-প্রথম রাফাল পেল ভারত

 

Related articles

কবিগুরুর চরণে প্রণাম, শ্যামাপ্রসাদের বাসভবনে শ্রদ্ধা; প্রথম দিনেই আবেগে-কর্তব্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু 

শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অগণিত মানুষের উপস্থিতিতে বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। দায়িত্বভার গ্রহণ করার...

অভিজ্ঞতায় আস্থা, নেতৃত্বে নারী শক্তি! বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি অসীমা-নয়না

বিধানসভায় প্রধান বিরোধী শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল তৃণমূল কংগ্রেস। অভিজ্ঞতার ওপর...

শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া! ড্র করে লিগ টেবিলের দু’নম্বরেই বাগান 

মোহনবাগান    ১          এফসি গোয়া  ১ (ম্যাকলারেন)                 (রনি) ম্যাচটা জিতলে শীর্ষে উঠে আসার সুযোগ ছিল। কিন্তু জেমি ম্যাকলারেনের গোলে এগিয়ে গিয়েও...

কলকাতায় আমির খানের ‘সিক্রেট’ ভিজিট 

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আলাদাই আমেজ গোটা শহরে, ওদিকে বাংলার রাজনৈতিক ইতিহাসের পালাবদল। এর মাঝেই কলকাতায় পা রাখলেন বলিউডের...