Saturday, June 27, 2026

অমিত শাহ আগ্রহী পুজো উদ্বোধনে, আমন্ত্রণ জোগাড়েই চরম ব্যর্থ বঙ্গ-নেতারা

Date:

Share post:

বিজেপির জাতীয় সভাপতি অমিত শাহ এ রাজ্যে একাধিক দুর্গাপুজো উদ্বোধন করতে আগ্রহী। কিন্তু বঙ্গ-বিজেপির নেতারা এখনও পর্যন্ত একটি পুজোরও আমন্ত্রণ
যোগাড় করতে পারেননি। আগামী 1 অক্টোবর সল্টলেকের BJ ব্লকের যে দুর্গাপুজোর উদ্বোধন করার কথা শাহের, সেটির জন্য রাজ্য বিজেপির কোনও নেতাই কৃতিত্ব দাবি করতে পারেন না।
এই যোগাযোগের রসায়ন আলাদা, তা বিজেপি নেতারা জানেন। অথচ অমিত শাহ চাইছেন পয়লা অক্টোবর কলকাতায় এসে একাধিক দুর্গাপুজো উদ্বোধন করতে। সল্টলেকের যে পুজোয় শাহ যাচ্ছেন, সেখানেও ‘জাগলারি’ আছে। BJ ব্লকের পুজো উদ্বোধন করবেন ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী’ অমিত শাহ। বিজেপির ‘সর্বভারতীয় সভাপতি’ অমিত শাহকে সেখানে আমন্ত্রণ জানানোই হয়নি।


বঙ্গ-বিজেপির সাংগঠনিক অবস্থা তথা নিজেদের ওজনদার নেতার দাবি এবার কার্যত মুখ থুবড়ে পড়তে চলেছে। যে দলে 18জন সাংসদ এবং এদিক-ওদিক করে বেশ কিছু বিধায়ক আছে, সেই দল কিছু পুজো আনতে পারলো না, যেখানে শাহ যেতে পারেন। এর থেকে লজ্জাজনক আর কিছুই হতে পারেনা।

দলের একাধিক নেতা এখনও মরিয়া হয়ে কলকাতা এবং সল্টলেকের পুজো খুঁজে বেড়াচ্ছেন, যেখানে অমিত শাহকে নিয়ে যাওয়া যায়। কিন্তু এখনও পর্যন্ত BJ ব্লক ছাড়া দ্বিতীয় কোনও পুজো জোটেনি। খিদিরপুর এলাকার একটি পুজোর সঙ্গে শেষমুহূর্তে কথা চালানো হচ্ছে। তবে এখানেও লাভ হওয়ার আশা বড়ই ক্ষীণ। এতবড় সুযোগ কাজে লাগানোর বিষয়ে বঙ্গ-বিজেপির নেতারা চরম ব্যর্থই হতে চলেছেন।
অজুহাত হিসেবে বিজেপি নেতারা রাজ্যের শাসক দলকে পরোক্ষে দোষারোপ করে দায় এড়াতে চাইছেন। বিজেপির সাফাই, তৃণমূলের ভয়ে কোনও পুজো কমিটিই শাহকে নিতে চাইছে না। ‘নীতিগতভাবে’ সমর্থন করলেও একাধিক পুজোর উদ্যোক্তারা নাকি প্রকাশ্যে অমিত শাহকে দিয়ে প্রতিমার উদ্বোধন করাতে পারছেন না। এ সবই ব্যর্থতা ঢাকার অজুহাত বলে মনে করছে রাজনৈতিক মহল। তাঁদের পাল্টা যুক্তি, বামফ্রন্টের সোনালি দিনেও কংগ্রেস নেতারা দাপট দেখিয়েই অসংখ্য দুর্গাপুজোর উদ্বোধন করেছে। পরে তৃণমূল নেতারাও।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...