Friday, May 22, 2026

জামিন পেতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ চিদম্বরম

Date:

Share post:

দিল্লি হাইকোর্টে সম্প্রতি জামিন খারিজ হওয়ার পর এবার সুপ্রিম কোর্টে জামিনের আবেদন জানালেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। তাঁর কৌসুলি কপিল সিব্বল জামিনের দ্রুত শুনানির আবেদন জানালে বিচারপতি রামানার বেঞ্চ জানায়, কবে শুনানি তা ঠিক করবেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।

প্রসঙ্গত, আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় এখন তিহাড় জেলে বন্দি কংগ্রেস সাংসদ চিদম্বরম। হাইকোর্টে তাঁর জামিনের বিরোধিতায় সিবিআই বলেছিল, জামিন পেলে চিদম্বরম বিদেশে পালাবেন এবং সাক্ষীদের প্রভাবিত করবেন।

আরও পড়ুন-গুমনামি দেখার পর কলম ধরে কী জানালেন অনিকেত চট্টোপাধ্যায়?

Related articles

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।...

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...