Saturday, June 20, 2026

রেকর্ড ব্রেকিং পারফরম্যান্স জাদেজার, লড়াইয়ে আছে প্রোটিয়ারাও

Date:

Share post:

পাক কিংবদন্তি ওয়াসিম আক্রমের মতো পাশে তাঁর নাম লেখা সম্ভব নয়। মিচেল জনসন বা মিচেল স্টার্কের পাশেও নয়। এমনকী বোলিং কীর্তিতে রঙ্গনা হেরাথের সঙ্গেও তুলনা চলে না রবীন্দ্র জাদেজার। কিন্তু ইতিহাস তৈরিতে সবাইকে ছাড়িয়ে গেলেন তিনি। বাঁ-হাতি বোলারদের মধ্যে সবচেয়ে দ্রুততম হিসেবে ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন ভারতীয় স্পিনার। জাদেজার রেকর্ডের পরও অবশ্য দিনটি ভারতের হয়নি। ৮ উইকেটে ৩৮৫ রানে দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। ১১৭ রানে এগিয়ে আছে ভারত।

৩ উইকেটে ৩৯ রানে প্রোটিয়ারা ৬৩ রানেই চতুর্থ উইকেট হারিয়েছে। সফরকারীদের মহা বিপদ থেকে উদ্ধার করেছেন ডিন এলগার। ফাফ ডু প্লেসির সঙ্গে ১১৫ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামলেছেন পড়ে কুইন্টন ডি ককের সঙ্গে দিনটা পাড় করে দেওয়ার পরিকল্পনায় নেমেছিলেন। শেষ বিকেলে এসে থেমেছে ১৬৪ রানের জুটি। জাদেজার ২০০তম শিকারে রূপ নেওয়া এলগার সাজঘরের পথ ধরেছেন ১৬০ রানে।
রেকর্ডের মুহূর্তটি অনন্য হয়ে থাকলেও আউটটি ছিল সাদামাটা। লেংথ বলে সুইপ করতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছেন এলগার। নিজের ৪৪ তম টেস্টে এসে দুশ উইকেটের দেখা পেয়েছেন জাদেজা। তাঁর আগে দ্রুততম দুই উইকেটের দেখা পাওয়া বাঁহাতি বোলার ছিলেন হেরাথ (৪৭ টেস্ট)। মিচেল জনসনের লেগেছিল ৪৯ ম্যাচ। তাঁর উত্তরসূরি স্টার্ক এই মাইলফলকের দেখা পেয়েছেন আরও এক টেস্ট বেশি খেলে। বিষেণ সিং বেদি ও ওয়াসিম আক্রমের দরকার হয়েছিল ৫১ টেস্ট। বাংলাদেশের পক্ষে একমাত্র দুইশ উইকেটের মালিক সাকিব আল হাসানও ৫৪তম টেস্টে পেয়েছেন এই স্বাদ।

৩৪২ রানে ষষ্ঠ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকার বিকেলটা আরও ভালো কাততে পারত। কিন্তু ভারতের পক্ষে দ্রুততম দুইশ উইকেট পাওয়া রবিচন্দ্রন অশ্বিন (৩৭ টেস্ট) যে অন্য প্রান্তে ছিলেন। আরেক সেঞ্চুরিয়ান ডি ককের (১১১) পর ভারনন ফিল্যান্ডারকেও বোল্ড করে আরও একবার ইনিংসে ৫ উইকেট বুঝে নিয়েছেন এই ভারতীয় অফ স্পিনার।

Related articles

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...