Friday, June 26, 2026

সোমবার মেহবুবার সঙ্গে দেখা করবেন পিডিপি নেতারা

Date:

Share post:

জম্মু-কাশ্মীরে 370 ধারা রদ হওয়ার পর থেকে দলের সর্বোচ্চ নেত্রী মেহবুবা মুফতি প্রশাসনিক সতর্কতামূলক ব্যবস্থার জেরে বন্দি। মাসাধিককাল পরে অবশেষে তাঁর সঙ্গে সাক্ষাতের অনুমতি পেলেন পিডিপি নেতারা। সোমবার তাঁরা দেখা করবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে। রবিবারই কাশ্মীরের অন্য দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা ও তাঁর ছেলে ওমরের সঙ্গে সাক্ষাৎ করেন এনসি নেতারা। এরপরই জম্মু-কাশ্মীর প্রশাসন পিডিপি নেতাদের সোমবার মেহবুবার সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছে। 370 ধারা রদের পর থেকে কাশ্মীর উপত্যকার গুরুত্বপূর্ণ নেতারা যাতে প্ররোচনা ও অশান্তি ছড়াতে না পারেন সেজন্য তাঁদের আটক করে সরকারি অতিথিশালায় কার্যত বন্দি করে রাখা হয়েছে।

 

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...