Friday, May 22, 2026

দশমীর রাতে একই পরিবারে নৃশংস হত্যালীলা

Date:

Share post:

বিজয়া দশমীতে যখন চলছে প্রতিমা বরণ, সিঁদুর খেলা, বিসর্জন তখনই মুর্শিদাবাদের জিয়াগঞ্জে নৃশংসভাবে খুন হলেন একই পরিবারের তিনজন। ঘটনার স্তম্ভিত এলাকাবাসী।

স্কুল শিক্ষক বন্ধু প্রকাশ পাল, তাঁর স্ত্রী বিউটি পাল ও তাঁদের বছর ছয়েকের ছেলে অঙ্গন পালকে নৃশংসভাবে খুন করা হয়। স্থানীয় সূত্রে খবর বিউটি সন্তানসম্ভাবা ছিলেন। জিয়াগঞ্জ থানার পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।
কী কারণে এই খুন তা নিয়ে ধোঁয়াশায় তদন্তকারীরা। মুর্শিদাবাদের অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় সরকার জানান, খুনের কারণ স্পষ্ট নয়। তবে কোনও দামী অলঙ্কার বা টাকাপয়সা খোয়া যায়নি। পরিচিত কেউ এই ঘটনার সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। ঘর থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। মৃত শিক্ষকের ফোনের কল লিস্ট চেক করে আততায়ীদের সন্ধান পাওয়ার চেষ্টা করছে পুলিশ। কারণ নিয়ে ধন্দে এলাকাবাসী থেকে আত্মীয়রাও।

Related articles

পুলিশ কীভাবে সিদ্ধান্ত নেবে যে কে অনুপ্রবেশকারী? প্রশ্ন তুলে সরব হলেন সাকেত

তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আগেই বলেছিলেন, SIR হল NRC-এর গোপন বা পরোক্ষ রূপ। এই প্রসঙ্গেই...

ছিন্নভিন্ন ভূখন্ড থেকে ছিন্নমূল জনতার নায়ক রশিদ, সাজঘরে উদ্দাম সেলিব্রেশন

আইএসএলে খেতাব জয়ের পাশাপাশি সেরা তালিকাতেও দাপট ইস্টবেঙ্গল ফুটবলারদের। ১১ গোল করে গোল্ডেন বুট জিতেছেন ইস্টবেঙ্গলের স্ট্রাইকার ইউসেফ...

অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকা তৈরিতে সরাসরি ভোটার তালিকা সংশোধনের তথ্যভাণ্ডার ব্যবহার!

অন্নপূর্ণা যোজনার (Annapurna Bhandar) উপভোক্তা তালিকা তৈরিতে এবার সরাসরি ব্যবহার করা হচ্ছে ভোটার তালিকা সংশোধনের তথ্যভাণ্ডার। আর সেই...

মুখ্যমন্ত্রী শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট রাজনাথের 

বাংলার উন্নয়নের সঠিক কাণ্ডারি হয়ে উঠতে পারবেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সোশ্যাল মিডিয়ায়...