Sunday, May 17, 2026

বাংলাদেশ সিরিজের সময় ভারত প্রথম গোলাপি বলে ডে-নাইট টেস্ট খেলতে পারে

Date:

Share post:

অবশেষে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে টেস্টে গোলাপি বলের আবির্ভাব হতে চলেছে। আসন্ন বাংলাদেশ সিরিজের সময়তেই ভারত প্রথম গোলাপি বলে ডে-নাইট টেস্ট খেলতে পারে।

বুধবার বিসিসিআই সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। টেস্টে এই গোলাপি বলে খেলার ভাবনা মূলত তাঁরই। তাই দায়িত্ব নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই এই ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার কাজ সেরে ফেলেছেন মহারাজ।

আজ, বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য দল ঘোষণা করার কথা সৌরভের। কিন্তু তার আগে ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বৈঠক করেন নয়া বোর্ড প্রেসিডেন্ট। আর সেখানেই এই প্রস্তাব রাখেন সৌরভ। যদিও ক্যাপ্টেন কোহলি ও দলের হেড কোচ রবি শাস্ত্রী টেস্টে গোলাপি বলে ডে-নাইট খেলার পক্ষপাতী নন বলেই এতদিন জানা গিয়েছিল। কিন্তু আজকের বৈঠকের পর টেস্টে গোলাপি বলের প্রচলন হতে চলেছে বলেই খবর।

Related articles

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...