Friday, June 26, 2026

দশ মাসের দল নিয়েই হরিয়ানার ‘কিং মেকার’ দুষ্মন্ত চৌতালা

Date:

Share post:

আসন-তালিকায় তাঁর নবজাতক দল ‘জননায়ক জনতা পার্টি’ তিন নম্বরে। অঙ্কের হিসেবে হরিয়ানার মসনদের ত্রিসীমানায় তাঁর থাকার কথা নয়।

সেই হিসেবে পরোয়া নেই। বুক ঠুকে দেশের বৃহত্তম দলগুলিকে চ্যালেঞ্জ জানিয়েছেন দেশের ভোট- রাজনীতিতে নবাগত দুষ্মন্ত চৌতালা। বিদেশ থেকে এমবিএ করে আসা এই দুষ্মন্ত-ই ছিলেন হরিয়ানা থেকে নির্বাচিত সবথেকে কমবয়সি সাংসদ৷ 2014-তে তিনি সাংসদ হয়েছিলেন৷ আর এবারের হরিয়ানা বিধানসভা ভোটে
তাঁর দল তিন নম্বর হয়েছে। চৌধুরি দেবীলালের প্রপৌত্র 31 বছরের দুষ্মন্ত চৌতালাই এই মুহূর্তের রাজনীতিতে সর্বাধিক আলোচিত নাম৷ মাত্র 10 মাস বয়সি দলকে নিয়ে তিনি এখন হরিয়ানার ‘কিং মেকার’। হরিয়ানার মানুষ দুষ্মন্ত চৌতালাকে বলেন চৌধুরি দেবীলাল পরিবারের একমাত্র শান্ত রাজনীতিক৷ শান্ত হলেও দৃঢ়প্রতিজ্ঞ।
পাঁচ বছর সাংসদ হিসাবে তাঁর কাজ ওই রাজ্যে যথেষ্টই সমাদৃত। 2014-তে তিনি ছিলেন INLD-র একমাত্র সাংসদ৷ সংসদে নিয়মিত বলতেন৷ অংশ নিতেন জাতীয় বিতর্কেও। বদলে যাওয়া হরিয়ানায় যে শিক্ষিত, মার্জিত রুচির যুবকদের উত্থান হয়েছে, দুষ্মন্ত চৌতালা সেই অংশেরই প্রতিনিধি অথবা নেতা৷ জাঠদের সম্পর্কে গোটা দেশের ধারনা, তাঁরা খুবই রুক্ষ, কঠোর প্রকৃতির৷ ভদ্রতার লেশমাত্র থাকে না তাঁদের আচরনে৷ আচার-ব্যবহারে দুষ্মন্ত এর ব্যতিক্রম৷
দুষ্মন্তর এই ধারাবাহিক সাফল্যের রসায়ন একাধিক। হরিয়ানায় এখনও দেবীলালের প্রতি বিপুল শ্রদ্ধা টিঁকে আছে। মাঝের প্রজন্মকে সরিয়ে দেবীলালের উত্তরাধিকার এখন দুষ্মন্তের কাছে এসেছে৷ তাঁর দলের নাম ‘জননায়ক জনতা পার্টি’। জননায়ক বলতে দুষ্মন্ত বুঝিয়েছেন চৌধুরি দেবীলালকেই ৷ একাধিক কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়ে ওমপ্রকাশ চৌতালার দীর্ঘদিন জেল হয়েছে৷ তাঁর ছেলেদের বিরুদ্ধেও আছে অভিযোগ। ওদিকে দুষ্মন্তর ভাবমূর্তি অত্যন্ত উজ্জ্বল৷ ভোটের ফল বলছে, এই কারনেই চৌতালার দলের প্রায় সব ভোট দুষ্মন্তর দিকেই এসেছে৷ সব মিলিয়ে দুষ্মন্ত চৌতালা এখন শুধু হরিয়ানার নয়, গোটা দেশের নজর কেড়ে নিয়েছেন। তাঁর গতিবিধির দিকেই এখন তাকিয়ে মোদি-শাহ-সোনিয়া।

Related articles

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...