Saturday, June 27, 2026

রাত পোহালেই ভাইফোঁটা, শহরের মিষ্টির দোকানগুলিতে চাহিদা তুঙ্গে ‘স্পেশাল সেভেন’, ‘মধুপর্ণার’

Date:

Share post:

কপালে চন্দনের ফোঁটা দিয়ে যমের দুয়ারে কাঁটা ফেলার পর দাদা বা ভাইকে রকমারি মিষ্টি খাইয়ে চমক দিতে চান বোনেরা। ভাইফোঁটার আগে থেকেই তাই নতুন মিষ্টির খোঁজ শুরু করে দেন বোনেরা। মিষ্টির দোকানগুলিতে ভাইফোঁটার আগে নতুন মিষ্টি তৈরির জন্য ব্যস্ত হয়ে পড়েন কারিগররা।

এবারও তার ব্যতিক্রম নয়। কলকাতা শহরের ছোট-বড় সব দোকানেই ভাইফোঁটায় মিষ্টির চাহিদা তুঙ্গে। অধিকাংশ বাঙালি পরিবারে কমবেশি মিষ্টি কেনার চল রয়েছে। মিষ্টির দোকানগুলিতে চলছে নতুন মিষ্টি নিয়ে গবেষণা বোনেদের নতুন মিষ্টির চাহিদা মেটাতে। ভাইফোঁটার আগের দিন লাইন দিয়ে মিষ্টি কেনার তোড়জোড়। যা চলবে ভাইফোঁটার দিন দুপুর পর্যন্ত। সোমবার থেকেই ভাইফোঁটার মিষ্টি কিনতে উপছে পড়ছে ভিড়। যা সামলাতে হিমসিম খাচ্ছেন দোকানদারেরা। ভাইফোঁটার সঙ্গেই পাল্লা দিয়ে বিক্রি হচ্ছে দেওয়ালি ও গুজরাতি নববর্ষের মিষ্টিও।

আরও পড়ুন – রাজ্যপালের কাছে আলাদাভাবে শিবসেনা-বিজেপি

দক্ষিণ কলকাতার ভবানীপুরের শতাব্দী প্রাচীন ও জনপ্রিয় একটি মিষ্টির দোকানে গিয়ে চোখে পড়লো সেই ছবি। যেখানে স্থানীয়দের পাশাপাশি ভিড় জমিয়েছে উত্তরপাড়া, ইছাপুর, হাওড়া, শ্যামবাজার, সোনারপুর থেকে আসা ক্রেতারা।

বিখ্যাত সেই দোকানের কর্ণধার সুদীপ মল্লিক জানালেন, ভাইফোঁটায় এবার তাঁদের নতুন সংযোজন ‘ভাইফোঁটা স্পেশ্যাল সেভেন”, অর্থাৎ ৭ রকমের মিষ্টি দিয়ে স্পেশাল প্লেট। একেবারে ভাইদের সামনে সাজিয়ে দিলেই হলো। আলাদা কোনও প্লেটের দরকার নেই। দাম ৪৫০টাকা।

এর পাশাপাশি বেক রসগোল্লা, জলে ভরা তালশাস, মধুপর্ণা, সলটেড ক্যারামেল, সুগার ফ্রি সন্দেশ, ডাব সন্দেশ, ব্লু বেরি দই, আম দই। সব মিলিয়ে ১৪০ রকমের মিষ্টির পসরা নিয়ে গমগম করছে দোকান। প্রতিটি আইটেম-এর ব্যাপক চাহিদা।অন্যান্য দোকানগুলিতে উপচে পড়ছে ভিড়।

আরও পড়ুন – মেয়রের উদ্যোগে জলাভূমি ভরাট রুখতে নয়া দাওয়াই পুরসভার

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...