Sunday, June 21, 2026

ডিম-তরজায় ভাঙল সংসার

Date:

Share post:

“সানডে হো ইয়া মনডে, রোজ খাও আন্ডে”- এক সময় যথেষ্ট জনপ্রিয় হয়েছিল এই সরকারি প্রচারমূলক বিজ্ঞাপনটি। কিন্তু সেটা যে কেউ এভাবে মেনে চলবেন তা হয়ত ভাবতে পারেননি খোদ বিজ্ঞাপন নির্মাতাও। এমনিতেই, ঝগড়াঝাঁটি ছাড়া দাম্পত্য সোনার পাথরবাটির মতোই। নানা বিষয়ে মনোমালিন্য লেগেই থাকে। কখনও আবার তা বড়সড় আকার নিয়ে সংসারে ভাঙন ধরায়। কিন্তু ডিম খাওয়াকে কেন্দ্র করে রাগ-অভিমান-ঝগড়ার জেরে বিয়ে ভেঙে যেতে পারে তার উদাহরণ মিলল উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। আর শুধু সম্পর্ক ভেঙে যাওয়া নয়, স্বামীকে ছেড়ে প্রেমিকের হাত ধরে ঘর ছেড়ে চলে গেলেন স্ত্রী। কারণ? ওই ডিম।
মহিলা ডিম খেতে খুব ভালবাসেন। কিন্তু তাঁর অভিযোগ, স্বামী কিছুতেই ডিম খেতে দেন না। সে জন্য স্বামীর সঙ্গে আর সংসার করা সম্ভব হল না তাঁর। এর আগেও, চার মাসের জন্য শ্বশুরবাড়ি ছেড়ে প্রেমিকের সঙ্গে চলে যান ওই বধূ। পুলিশ তাঁকে খুঁজে আনার পরে তিনি জানান, স্বামী ডিম খেতে দেন না বলেই তিনি চলে গিয়েছিলেন।

কিন্তু ফিরে এসেও একই ঘটনার পুরনাবৃত্তি ঘটে। বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দেন ওই মহিলা। তিনি স্বীকার করেন, ডিম খাওয়া নিয়ে এই নিত্য অশান্তির জেরেই অন্য পুরুষের দিকে মন মজছে তাঁর।
পরিবার সূত্রে খবর, মহিলার স্বামী দিনমজুর। প্রতিদিন ডিম কেনা তাঁর পক্ষে সম্ভব হত না। তাই তিনি স্ত্রীকে রোজ ডিম খেতে বারণ করতেন। এই অবস্থার সুযোগ নিয়ে প্রতিদিন মহিলার প্রেমিক তাঁকে ডিম কিনে দিতেন। আর সেই থেকে আরও সমস্যা বাড়ে। গত শনিবার আবারও ডিম নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া হয় বধূর। এরপরেই আবার তিনি পালিয়ে যান। সেই সঙ্গে নিখোঁজ তাঁর প্রেমিকও। পুলিশের অনুমান, সম্ভবত প্রেমিকের সঙ্গেই পালিয়ে গিয়েছেন ওই মহিলা।

আরও পড়ুন-দু’টি অন্তর্বাস ধরিয়ে দিল বাগদাদিকে! হ্যাঁ, ঠিক সেটাই

 

Related articles

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...