Saturday, June 13, 2026

কুলগাঁওতে এবার বিজেপি নেতার গাড়িতে আগুন ধরাল জঙ্গিরা

Date:

Share post:

কাশ্মীরের কুলগাঁওয়ে ৫ শ্রমিকের মৃত্যুর ৭২ ঘণ্টা কাটতে না কাটতেই এবার জ্বালিয়ে দেওয়া হল বিজেপি নেতার গাড়ি। বৃহস্পতিবার গভীর রাতে কুলগাঁওয়ের বোনিগাম গ্রামে এই ঘটনা ঘটে। রাস্তার উপরে পার্ক করা ছিল আদিল আহমেদ নামে ওই বিজেপি নেতার গাড়ি। সেখানে আরও অনেক গাড়ি পার্ক করা ছিল। আগুনে আদিলের গাড়িসহ দুটি গাড়ি পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার সময় অবশ্য বিজেপি নেতা বাড়িতে ছিলেন না। শুরু হয়েছে সেনা তল্লাশি।

এর আগে জঙ্গিগোষ্ঠীগুলি ঘোষণা করেছিল, কাশ্মীর নিয়ে কোনও বড় পদক্ষেপ করলে তারা হত্যালীলা চালাবে। খুন করবে অ-কাশ্মীরিদের। তারপরই বাংলার শ্রমিকদের নৃশংসভাবে খুন করা হয়। সোপোরে একটি বাসস্ট্যান্ডে এলোপাথাড়ি গুলি ছোড়া হয়। মূলত বাস ও ট্রাকের ভিন রাজ্যের চালক, আপেল বাগানের কর্মী এবং রাজমিস্ত্রির মতো অ-কাশ্মীরিদের উপর আক্রমণ চালাচ্ছে জঙ্গিরা।বিজেপি নেতা আদিল অবশ্য কাশ্মীরেরই বাসিন্দা।

আরও পড়ুন-আপার প্রাইমারির দুই বিষয়ে নিয়োগে কোর্টের নির্দেশ

 

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...