Wednesday, May 27, 2026

মহারাষ্ট্রের ঘোলাজলে নজর পাওয়ারের

Date:

Share post:

মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে টানাপোড়েন অব্যাহত। কোনও সমঝোতাতেই আসতে পারছে না বিজেপি-শিবসেনা। এই পরিস্থিতিতে বিরোধী জোট কী করছে? কংগ্রেস ও এনসিপি জোট মুখে বলছে তারা বিরোধী আসনে বসতে আগ্রহী। তবে, এই পরিস্থিতি মন্তব্য করতে ছড়ছে না তারা।

শুক্রবার, এক সাক্ষাৎকারে এনসিপি প্রধান শরদ পাওয়ার শিবসেনার ৫০-৫০ ফর্মুলার পক্ষেই সওয়াল করেন। তাঁপ দাবি, বিজেপির উচিত ভোটের আগের প্রতিশ্রুতি রক্ষা করা।

আরও পড়ুন – বিজেপির বিরুদ্ধে এবার হমকির অভিযোগ শিবসেনার

সূত্রের খবর, সরকার গঠন করতে ইতিমধ্যেই টেলিফোনে শরদ পাওয়ারের সঙ্গে কথা বলেছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। তবে, সেই কথা উড়িয়ে এনসিপি প্রধান জানান, মহারাষ্ট্র বিধানসভায় তাঁরা বিরোধীর আসনে বসবেন বলেই সিদ্ধান্ত নিয়েছেন। কারণ, সেটাই জনাদেশ। তাঁর মতে, সরকার গড়তে হলে বিজেপিকে ঝুঁকতেই হবে। এই পরিস্থিতিতে ৪ নভেম্বর দিল্লিতে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সনিয়া গান্ধির ডাকে বৈঠকে যোগ দিতে যাচ্ছেন পাওয়ার। আর এই নিয়েই এখন নতুন সমীকরণের জল্পনা রাজনৈতিক মহলে।

আরও পড়ুন – মুখ্যমন্ত্রীর সুরে কথা হরকা বাহাদুরের

Related articles

টিকিট কেটেও জায়গা পেলেন না যাত্রীরা! রেলকে ৩৫ হাজার টাকা জরিমানা

ট্রেনে উঠে হাজারো সমস্যার সম্মুখিন যে সাধারণ যাত্রীরা তাঁদের জন্য কিছুটা স্বস্তি দিল আদালত। রেলের যে চরম অব্যবস্থার...

সাসপেনশন অতীত! কালীঘাট থেকে সোজা নবান্নে মুখ্যমন্ত্রীর দফতরে ওসি গৌতম দাস

নির্বাচন পর্বে আগ্নেয়াস্ত্র হাতে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে একসময় সাসপেন্ড হতে হয়েছিল যাঁকে, এবার সেই পুলিশ...

শুরু জনগণনার প্রস্তুতি, জেলা থেকে পুরসভা স্তরে সেনসাস অফিসার নিয়োগ নবান্নর

দেশজুড়ে জনগণনা বা সেনসাস প্রক্রিয়ার প্রাথমিক প্রস্তুতি শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গেও। এই প্রক্রিয়ার অঙ্গ হিসেবে রাজ্য জুড়ে পুরোদমে...

লোগো বদল, মেজাজ এক! এবার ‘দুয়ারে সরকার’-এর নাম বদলে শুভেন্দুর ‘জনকল্যাণ শিবির’

ফের নাম বদলের রাজনীতি বিজেপি সরকারের। পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত জনপ্রিয় ‘দুয়ারে সরকার’ প্রকল্পের আদলেই এবার রাজ্যে...