Tuesday, June 23, 2026

প্রথমে কন্ট্রোল রুমে, পরে ভোররাত পর্যন্ত ফোনে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

শনিবার গভীর রাত অবধি ছিলেন নবান্নের কন্ট্রোল রুমে। তারপর ভোরের দিকে কালীঘাটের ফিরে গেলেও রাত জেগে ফোনে বারবার পরিস্থিতির খবর নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কার্যত সন্ধ্য থেকে নবান্নের কন্ট্রোল রুমে চলে আসেন মুখ্যমন্ত্রী। সেখানে স্বরাষ্ট্রসচিব,মুখ্য সচিব, নগরপাল, সরকারের শীর্ষ কর্তারা ছিলেন। এবং ছিলেন অন্যান্য কর্মীরা। তাঁদের সঙ্গে নিয়েই পরিস্থিতির উপর নজর রাখছিলেন। বুলবুল আছড়ে পড়ার পর সেখানকার জেলাশাসক, পুলিশ কর্তাদের সঙ্গে বারবার কথা বলেছেন, নির্দেশ দিয়েছেন। শেষে বুলবুলের তেজ কমে গিয়ে বাংলাদেশের দিকে প্রবেশ করলে তখন নবান্ন ছেড়ে বেরিয়ে বাড়ি ফিরেছেন মুখ্যমন্ত্রী। বারবার বলেছেন আক্রান্ত প্রতিটি এলাকায় কেউ যেন বাইরে বেরিয়ে না আসেন। প্রশাসন যতক্ষণ না সবুজ সংকেত দিচ্ছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী কর্তাদের নির্দেশ দিয়েছেন দুই মেদিনীপুর এবং দুই 24 পরগনায় বুলবুলে কতখানি ক্ষতি হয়েছে তার প্রাথমিক একটা পরিমাপ করতে এবং আক্রান্ত পরিবারগুলির পাশে দাঁড়াতে। সাগরদ্বীপ, সুন্দরবন এলাকার সবচেয়ে বেশি আক্রান্ত। বাড়ি ভেঙেছে, গাছ উপড়েছে, বিদ্যুতের খুঁটি ভেঙেছে। সেখানকার মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। কত দ্রুত তাদের বাড়ির এবং অন্যান্য প্রয়োজনীয় বিকল্প ব্যবস্থা তৈরি করে দেওয়া যায় তা প্রশাসনকে দেখতে বলেছেন।

Related articles

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...