Tuesday, March 10, 2026

রাফাল-রায় নিয়ে রাহুলের বিস্ময়কর টুইট, পাল্টা কটাক্ষ অমিতের

Date:

Share post:

রাফাল নিয়ে সিবিআই তদন্তের দরকার নেই। বৃহস্পতিবার, শীর্ষ আদালত স্পষ্টভাবে একথা জানিয়ে দিয়েছে। এই রায়ে প্রকাশ্যে আসার পরেই বিস্ময়কর পোস্ট করলেন রাহুল গান্ধি। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, রাফাল কেলেঙ্কারি নিয়ে তদন্তের বিরাট সুযোগ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি কেএম জোশেফ। এখনই পুরোদস্তুর তদন্ত শুরু হওয়া উচিত। যৌথ সংসদীয় কমিটিরও বিষয়টি নিয়ে তদন্ত করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। কিন্তু তিনি কেন একথা বলেছেন, তা স্পষ্ট জানাননি। শুধু রায়ের কয়েকটি পাতা লালকালির দাগ দিয়ে পোস্ট করেছেন রাহুল।

এদিকে, বৃহস্পতিবারই রাফালে নিয়ে মোদিকে করা রাহুল গান্ধির মন্তব্যর জন্য তাঁকে তিরস্কার করেছে সুপ্রিম কোর্ট। তাঁর আরও সতর্ক হয়ে মন্তব্য করা প্রয়োজন বলে রায়ে জানিয়েছে শীর্ষ আদালত। আদালতের এই রায়ে সামনে আসতেই আস্তিন গুটিয়েছে গেরুয়া শিবির। রাহুলের নাম না করে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ টুইট করে জানান, এই রায়ের পরে কংগ্রেস নেতাদের উচিত তাঁদের মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ায়। একই সঙ্গে তিনি জানান, রাফাল নিয়ে বর্তমান কেন্দ্রীয় সরকারে যে কোনও দুর্নীতি হয়নি, সেটা এই রায়ে ফের তা প্রমাণ হল।


আরও পড়ুন – প্রেসিডেন্সিতে একক গরিষ্ঠতা এসএসআই-এর, সেন্ট্রাল প্যানেলেও এগিয়ে বামেরা

spot_img

Related articles

সুপ্রিম কোর্টে এসআইআর মামলা: নতুন আবেদন নিয়ে সরব তৃণমূল

পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পর ফের একবার সুপ্রিম কোর্ট মঙ্গলবার উঠছে রাজ্যের এসআইআর মামলা। ২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার...

‘আপনার সুস্থ থাকা জরুরি’, ধর্নামঞ্চে দিন-রাত অবস্থানরত মমতাকে অনুরোধ অভিষেকের

ধর্মতলার ধর্নামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিনীত অনুরোধ রাখলেন সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

ভোটার তালিকা আতঙ্কে ফের দুই মৃত্যু, বাদুড়িয়া ও চোপড়ায় আত্মঘাতী দুই

রাজ্যজুড়ে ভোটার তালিকার বিশেষ তদন্ত বা ‘এসআইআর’ (SIR) নিয়ে তৈরি হওয়া আতঙ্কে মৃত্যুমিছিল যেন থামতেই চাইছে না। সোমবার...

কলকাতায় শাহরা যে হোটেল-ঘরে ওঠেন সেখানেই কেন উঠেছেন জ্ঞানেশ কুমার? বোমা ফাটালেন অভিষেক

কলকাতায় এলে যে হোটেলে ওঠেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহরা সেই হোটেলের সেই রুমেই এসে উঠেছেন মুখ্য নির্বাচন...