Friday, June 26, 2026

সংসদীয় ইতিহাসে রাজ্যসভা সবসময়ই গুরুত্বপূর্ণ অবদান রেখেছে: মোদি

Date:

Share post:

ভারতের সংসদীয় ইতিহাসে রাজ্যসভার ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। সংসদের দ্বিতীয় কক্ষ বলে এর অবদানকে অস্বীকার করা যায় না। সোমবার ভারতের রাজ্যসভার ২৫০ তম অধিবেশন উপলক্ষ্যে তাঁর বক্তৃতায় একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর কথায়, রাজ্যসভা সবসময়ই আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। অনেকেই ভেবেছিলেন তিন তালাক বিল রাজ্যসভায় পাশ হবে না। কিন্তু সেই অনুমান ভুল প্রমাণ করে রাজ্যসভা তিন তালাক বিল পাশ করেছে। জিএসটি বিলের মত গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপই হোক বা ৩৫এ ধারা সংক্রান্ত বিল, দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে তা পাশ করেছে রাজ্যসভা।

মোদি বলেন, যাঁরা সক্রিয় রাজনীতি না করেও দেশের জন্য কাজ করতে চান তাঁদের সুযোগ করে দেয় রাজ্যসভা। সংবিধান প্রণেতা বি আর আম্বেদকারও রাজ্যসভার মাধ্যমে দেশগঠনের কাজ করেন। ভবিষ্যতেও রাজ্যসভা নিশ্চিতভাবেই দেশের উন্নয়নে সদর্থক ভূমিকা পালন করবে বলে আশা করি।

আরও পড়ুন-জেএনইউ-তে ফের বিক্ষোভ, বর্ধিত ফি পুরোপুরি প্রত্যাহারের দাবি

 

Related articles

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...