Tuesday, June 9, 2026

প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটিতে প্রজ্ঞা

Date:

Share post:

মালেগাঁও বিস্ফোরণ মামলায় অভিযুক্ত ভোপালের বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুরের জায়গা হল প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটিতে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বে গঠিত ২১ সদস্যের ওই কমিটিতে প্রজ্ঞার জায়গা পাওয়া নিয়ে সরব হয়েছে বিরোধীরা।

২০০৮ মালেগাঁও বিস্ফোরণ মামলায় ইউএপিএ-তে অভিযুক্ত প্রজ্ঞা ঠাকুর। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইন, এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট এবং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে। বর্তমানে জামিনে মুক্ত তিনি।

বারবারই বিতর্কিত মন্তব্যের জেরে খবরের শিরোনামে প্রজ্ঞা। গান্ধির হত্যাকারী নাথুরাম গডসেকে একজন দেশপ্রেমী বলে মন্তব্য করেছিলেন তিনি। এমন মন্তব্যে ক্ষুব্ধ হন নরেন্দ্র মোদিও। একসময় প্রধানমন্ত্রী বলেছিলেন, তাঁকে কখনও ক্ষমা করবেন না। শেষ পর্যন্ত প্রজ্ঞা ঠাকুর প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেন। সেই ভোপালের বিজেপি সাংসদ একেবারে প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটিতে।

আরও পড়ুন-টেলিকম নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের

 

Related articles

ওড়িশার অনুরোধ! দিঘার জগন্নাথ মন্দির থেকে উঠে গেল ‘ধাম’ শব্দ

বিজেপি সরকারের জমানায় প্রথম ধর্মীয় পদক্ষেপে বদলে গেল দিঘার বহুচর্চিত জগন্নাথ ধামের নাম। প্রতিবেশী ওড়িশা থেকে আগেও বারবার...

সময়সীমা শেষের আগেই সিআইডিকে চিঠি অভিষেকের, কী লিখলেন তৃণমূল সাংসদ

সই জাল-কাণ্ডে যখন ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট তৃণমূল (TMC) সুপ্রিমোর বাড়ির সংলগ্ন দলীয় কার্যালয়ে সিআইডি টিম, তখনই...

ঘাটাল মাস্টার প্ল্যান : মুখ্যমন্ত্রী কী বললেন? দেবের বক্তব্যে আশার আলো

ঘাটাল মাস্টার প্ল্যান আমরা করবই। মঙ্গলবার কোলাঘাটে প্রশাসনিক বৈঠক শেষে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।...

আদালতে যাওয়ার পথে সব্যসাচীকে লক্ষ্য করে ডিম-গোবর

তোলাবাজি ও ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী দত্তকে (Councillor Sabyasachi Dutta) মঙ্গলবার...