Saturday, May 9, 2026

অজানা পোকার কামড়ে বধূর মৃত্যু, এলাকায় আতঙ্ক

Date:

Share post:

ডেঙ্গির মশা, স্ক্রাব টাইফাসের মধ্যে অজানা পোকার কামড়ে মৃত্যু হল এক মহিলার। বৈদ্যবাটির বৈদ্যপাড়া নিশীথ সেন সরণীর এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। কোন পোকার দংশনে মৃত্যু, তা এখনও জানা যায়নি।
গত ১৩ নভেম্বর সকাল দশটা নাগাদ কাশ্মীরের কর্মস্থল থেকে বাড়ি ফেরেন সিআরপিএফ জওয়ান সুজয় নন্দী। পরিবারের সকলের সঙ্গে কথা বলে, দুপুরে খেয়ে তিন বছরের ছেলেকে নিয়ে ঘুমোতে যান তিনি। এই সময়ে স্নানে যান তাঁর স্ত্রী সুদীপা। সেই সময়েই সুদীপার কব্জিতে বিষাক্ত কিছু কামড়ায় বলে পরিবার সূত্রে খবর। সঙ্গে সঙ্গে হাত ফুলে নীল হয়ে যায়। শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই সময়ে সুদীপার রক্তবমি শুরু হয়। সেখান থেকে শিশুমঙ্গল হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। তবে, সেখানে ভর্তি করা যায়নি। নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। কিন্তু সুদীপার শারীরিক পরিস্থিতির অবনতি হতে থাকে। এদিন দুপুরে মৃত্যু হয় সুদীপার। কিন্তু ঠিক কিসের কামড়ে এত তাড়াতাড়ি এত তীব্র বিষক্রিয়া, তা স্পষ্ট বুঝতে পারছেন না চিকিৎসকরা। ঘটনায় শোকস্তব্ধ তাঁর পরিবার। এলাকাতেও আতঙ্ক ছড়িয়েছে।

Related articles

বিজেপি মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে আজ কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী

বাংলার বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে বিজেপি। এবার সরকার গড়ার পালা। মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা হতেই,...

রবীন্দ্র জন্মজয়ন্তীতে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

'তুমি নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে এসো গানে।' আজ পঁচিশে বৈশাখ। বাঙালির প্রাণের পুরুষের আবির্ভাব দিবস। রবীন্দ্রনাথ ঠাকুরের...

আজ ব্রিগেডে নতুন মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান, কড়া নিরাপত্তা ময়দান চত্বরে

পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। পঁচিশে বৈশাখের সকালে কবিগুরুর ১৬৫-তম জন্মজয়ন্তীতে ব্রিগেড প্যারেড...

১ আসনে ঝুলে তামিলনাড়ুর ভবিষ্যৎ! শনিবার বিজয়ের শপথের সম্ভাবনা ক্ষীণ

তিনি জিতেছেন সংখ্যা গরিষ্ঠ আসন। কিন্তু ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় এবার দুই বিধায়ক থাকা দলেরও ব্ল্যাকমেইলিংয়ের শিকার...