Monday, April 20, 2026

নিগ্রহ-লাথি-প্রচার, নিট ফল ২টি ভোট

Date:

Share post:

রাজ্যের ৩ কেন্দ্রের উপনির্বাচনে ফলে ৩-০-তে জয় তৃণমূলের। কিন্তু ২৫ তারিখ ভোট গ্রহণের দিন যে ছবি সংবাদমাধ্যমে বারবার ফিরে ফিরে এসেছে, তা হল করিমপুরের বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারের উপর আক্রমণ। সেদিন বিজেপি প্রার্থীকে রাস্তায় ফেলে কিল-চড়-ঘুঁষি মারে উত্তেজিত জনতা। এমনকী, তাঁকে ঝোপের মধ্যে লাথি মেরে ফেলে দেওয়া হয়। সে ছবি বিভিন্নভাবে গ্রাফিক্স করে দেখিয়েছিল সংবাদ মাধ্যম। কেউ কেউ মনে করেছিলেন এর ফায়দা নিতে পারে গেরুয়া শিবির। সহানুভূতিস্বরূপ কিছু ভোট হয়তো বেশি পড়বে জয়প্রকাশ মজুমদার নামে। কিন্তু কার্যত হয়েছে একেবারেই উল্টো। শুধু পিছনে পদাঘাতই নয়, ইভিএমেও তাঁকে প্রত্যাখ্যান করেছেন ভোটাররা। সূত্রের খবর, ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ের যে ৩২ ও ৩৩ নম্বর বুথের সামনে জয়প্রকাশ মজুমদারকে হেনস্থা করা হয়, তার মধ্যে ৩২ নম্বর বুথে মাত্র ২টো ভোট পেয়েছেন তিনি। ৩৩ নম্বর বুথে পেয়েছেন ৩৮টি ভোট। এই ঘটনায় নির্বাচন আধিকারিকের কাছে রিপোর্ট তলব করেছিল কমিশন। গ্রেফতার হয়েছিলেন অভিযুক্ত, পরে জামিনে মুক্তি পান তিনি। কিন্তু তাতে আর লাভ কী? ইভিএমেও তো তাঁকে প্রত্যাখ্যান করেছেন ভোটাররা।

আরও পড়ুন-ব্যর্থতা ঢাকতে বাম-কংগ্রেস জোটকে দায়ী করলেন জয়প্রকাশ

 

Related articles

বিক্রম ঘোষের ফিউশন ব্যান্ডের পঁচিশ বছর পূর্তিতে প্রকাশিত হল রিদমস্কেপ ২.০

বিখ্যাত তবলাবাদক বিক্রম ঘোষের (Bikram Ghosh)ফিউশন ব্যান্ডের পঁচিশ বছর পূর্তি উপলক্ষ্যে টলি ক্লাবের ফার প্যাভিলিয়নে প্রকাশিত হল ফিউশন...

শান্তি বৈঠক নাকচ ইরানের! ফের উত্তেজনা পশ্চিম এশিয়া

খাদের কিনারে দাঁড়িয়ে পশ্চিম এশিয়া। সমস্ত জল্পনা ও কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে আমেরিকার (America) সঙ্গে প্রস্তাবিত দ্বিতীয়...

ট্রেন লেটেই গুরুত্ব দেয় না, উন্নয়ন কী করবে! পুরুলিয়ায় বিজেপিকে নিশানা অভিষেকের

ভোট যত এগোচ্ছে ততোই বাংলায় বাড়ছে রাজনৈতিক পারদ। ''এখানকার সাংসদ যে সুনিশ্চিত করতে পারেনা যে নিয়ম মেনে ট্রেন...

প্রধানমন্ত্রীর পকেটে ১০ টাকা থাকে দেখেছেন? পুরোটাই নাটক: ঝালমুড়ি নিয়ে মোদিকে নিশানা মমতার

ঝাড়গ্রামে ঝালমুড়ি নাটক নিয়ে নরেন্দ্র মোদিকে (Narendra Modi) তীব্র কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। মুরারইয়ের সভা থেকে প্রধানমন্ত্রীকে...