Sunday, May 10, 2026

হায়দরাবাদ ধর্ষণ-খুনের ঘটনায় মুখ খুললেন সলমন

Date:

Share post:

এবার হায়দরাবাদ পশু চিকিৎসক তরুণীকে ধর্ষণ-খুনের ঘটনায় মুখ খুললেন বলিউড অভিনেতা সলমন খান। সলমন ট্যুইট করে জানালেন, আমাদের মধ্যে যে শয়তানরা বাস করে তাদের চরম শাস্তি চাই। তাদের আটকানোর দায়িত্ব আমাদেরই নিতে হবে।

নির্যাতিতার কথা উল্লেখ করে সলমন বলেন, “মানুষের রূপে শয়তানরা বাস করছে। নির্ভয়া কিংবা হায়দরাবাদের নির্যাতিতাদের যে কষ্ট ও নির্যাতন সহ্য করতে হয়েছে তার বিরুদ্ধে আমাদের একজোট হতে হবে। আমাদের মধ্যে যে শয়তানরা বাস করছে তাদের শেষ করতে হবে আমাদেরকেই। আরও কোনও নিরীহ মেয়েকে এই অত্যাচারের শিকার হওয়ার আগে আমাদের এটা করতে হবে। ‘বেটি বাঁচাও’কে শুধু একটা প্রচারের মধ্যেই আটকে রাখলে চলবে না। এবার সময় হয়েছে এই শয়তানদের জানিয়ে দেওয়ার যে আমরা তাদের বিরুদ্ধে আছি। ভগবানের কাছে নির্যাতিতার আত্মার শান্তি কামনা করছি।”

আরও পড়ুন-এনআরসির নতুন কো-অর্ডিনেটর নিয়োগ করল সরকার

 

Related articles

দিন পাঁচেকের টানাপোড়েন-বৈঠকের ইতি, আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজয় 

তামিলনাড়ুতে রাজনৈতিক পালাবদল ঘটেছে। মাত্র দু বছর আগে তৈরি হওয়া দল টিভিকে (TVK) মন জিতেছে জনতার আর তার...

প্রকাশ্যে ওএমআর শিট! শিক্ষক নিয়োগ মামলায় বড় পদক্ষেপ কমিশনের 

অবশেষে ২০১৬ সালের শিক্ষক নিয়োগ পরীক্ষার ওএমআর শিট (OMR) জনসমক্ষে আনল স্কুল সার্ভিস কমিশন (SSC)। শনিবার কমিশনের অফিশিয়াল...

কবিগুরুর চরণে প্রণাম, শ্যামাপ্রসাদের বাসভবনে শ্রদ্ধা; প্রথম দিনেই আবেগে-কর্তব্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু 

শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অগণিত মানুষের উপস্থিতিতে বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। দায়িত্বভার গ্রহণ করার...

অভিজ্ঞতায় আস্থা, নেতৃত্বে নারী শক্তি! বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি অসীমা-নয়না

বিধানসভায় প্রধান বিরোধী শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল তৃণমূল কংগ্রেস। অভিজ্ঞতার ওপর...