Sunday, May 17, 2026

হিন্দুদের আতঙ্ক দূর করতেই সংসদে দ্রুত নাগরিকত্ব সংশোধনী বিল আনতে চায় কেন্দ্র

Date:

Share post:

অসমের চূড়ান্ত নাগরিকপঞ্জি বা এনআরসিতে যেসব হিন্দুর নাম বাদ গিয়েছে তাদের দেশে থাকতে যাতে কোনও সমস্যা না হয় মূলত সেই দিকে লক্ষ্য রেখেই সংসদে দ্রুত নাগরিকত্ব সংশোধনী বিল বা সিএবি আনতে চায় কেন্দ্র। অর্থাৎ সিএবি সংসদে পাশ হলে এবং রাষ্ট্রপতির স্বাক্ষরের পর আইন হয়ে এলে এর সাহায্যেই নাম বাদ পড়া হিন্দুরা ভারতীয় নাগরিক বলে স্বীকৃতি পাবেন।

যেহেতু ২০২৪-এর মধ্যেই সারা দেশে এনআরসি লাগু করার উদ্যোগ নেওয়া হচ্ছে তাই অমুসলিম জনগণকে নাগরিকত্বের সুবিধা দিতেই বিজেপি সরকারের এই উদ্যোগ। এই কারণেই বিজেপি নেতারা বারবার প্রচার করছেন একজন হিন্দুরও আশঙ্কার কারণ নেই। গোটা দেশের সঙ্গে অসমে যখন এনআরসি করা হবে তখন সুপ্রিম কোর্টের নির্দেশে হওয়া অসম এনআরসির বর্তমান তালিকার যে কোনও মূল্যই থাকবে তারও ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

নাগরিকত্ব সংশোধনী বিল বা সিএবির মধ্যে যে শর্ত রাখা হয়েছে তাতেই স্পষ্ট, হিন্দু শরণার্থী হলেই সাতখুন মাপ। কোনও কাগজপত্রও দেখাতে হবে না। কিন্তু মুসলিমদের বেলায় সে যুক্তি খাটবে না। বলা হচ্ছে, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান সহ কয়েকটি মুসলিম রাষ্ট্র থেকে আসা হিন্দু, পার্শি, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষকে শরণার্থীর শংসাপত্র দিয়ে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু ওইসব দেশ থেকে আসা মুসলিমদের ক্ষেত্রে সে নিয়ম খাটবে না। উল্টে তাদের নাগরিকত্ব প্রমাণে বহু কাঠখড় পোড়াতে হবে। কিন্তু সংবিধানে ঘোষিত ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে নাগরিকত্ব প্রমাণে এরকম শর্ত রাখা যায় কীনা তা নিয়ে প্রশ্ন রাজনৈতিক মহলে। যদিও হিন্দু ভোটব্যাঙ্কের কাছে ‘বার্তা’ দিতেেই তড়িঘড়ি সিএবি পাশের উদ্যোগ কেন্দ্র সরকারের।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...