Tuesday, March 10, 2026

রাজ্যে বিনিয়োগের পরিস্থিতি রয়েছে, শিল্পপতিদের আহ্বান মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

সারাদেশে শিল্পে অনিশ্চয়তা, মূল্যবৃদ্ধি, বেকারত্বের মতো জ্বলন্ত সমস্যা রয়েছে। পেঁয়াজের দাম 140 টাকা কেজি। কিন্তু এই পরিস্থিতিতেও বাংলায় শিল্প পরিবেশ রয়েছে। বৃহস্পতিবার বেসরকারি উদ্যোগে অনুষ্ঠিত বাণিজ্যিক সম্মেলনে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। শিল্পপতিদের উদ্দেশ্যে তিনি বলেন, রাজ্যে জমি তৈরি আছে। চাইলে তাঁরা বিনিয়োগ করতে পারেন। অতীতে শিল্প সম্ভাবনার ক্ষেত্রে প্রধান অন্তরায় ছিল ট্রেড ইউনিয়নগুলি নেতিবাচক নীতি। সেই পরিস্থিতি এখন বদলে গিয়েছে বলে আশ্বাস দেন মমতা। বাংলায় পর্যটন শিল্পে কতটা উন্নতি হয়েছে সে বিষয়ে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, এই পরিস্থিতিতে হোটেল ব্যবসায় বিনিয়োগের সুযোগ রয়েছে।
তবে শুধু শিল্পে বিনিয়োগ নয়, এদিনের বক্তৃতায় কেন্দ্রের বিরুদ্ধেও সুর চড়ান মমতা। তিনি বলেন, দেশে অস্থিরতা তৈরি হয়েছে। ব্যাঙ্কের উপর ভরসা রাখতে পারছেন না সাধারণ মানুষ। “টাকা বাড়িতে রাখলে নোট বন্দি, আর ব্যাঙ্কে রাখলে লুঠ বন্দি হচ্ছে”- মোদি সরকারের তীব্র বিরোধিতা করে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কথা বললেই রাজনৈতিক প্রতিহিংসায় কেন্দ্রীয় এজেন্সি দিয়ে সমস্যা সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন মমতা। তিনি বলেন, সবাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভয়ে তটস্থ।

spot_img

Related articles

সুপ্রিম কোর্টে এসআইআর মামলা: নতুন আবেদন নিয়ে সরব তৃণমূল

পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পর ফের একবার সুপ্রিম কোর্ট মঙ্গলবার উঠছে রাজ্যের এসআইআর মামলা। ২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার...

‘আপনার সুস্থ থাকা জরুরি’, ধর্নামঞ্চে দিন-রাত অবস্থানরত মমতাকে অনুরোধ অভিষেকের

ধর্মতলার ধর্নামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিনীত অনুরোধ রাখলেন সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

ভোটার তালিকা আতঙ্কে ফের দুই মৃত্যু, বাদুড়িয়া ও চোপড়ায় আত্মঘাতী দুই

রাজ্যজুড়ে ভোটার তালিকার বিশেষ তদন্ত বা ‘এসআইআর’ (SIR) নিয়ে তৈরি হওয়া আতঙ্কে মৃত্যুমিছিল যেন থামতেই চাইছে না। সোমবার...

কলকাতায় শাহরা যে হোটেল-ঘরে ওঠেন সেখানেই কেন উঠেছেন জ্ঞানেশ কুমার? বোমা ফাটালেন অভিষেক

কলকাতায় এলে যে হোটেলে ওঠেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহরা সেই হোটেলের সেই রুমেই এসে উঠেছেন মুখ্য নির্বাচন...