Friday, June 5, 2026

শ্যুটিং জরুরি না সংসদ, টুইটে বিতর্কে নুসরত জাহান

Date:

Share post:

লোকসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল পেশ ও পাশের দিন দলের সব সাংসদদের উপস্থিত থাকার হুইপ জারি করেছিল তৃণমূল। এনআরসি আর সিএবি-র বিরোধিতায় সরব তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই নীতিতে সামনে রেখেই সোমবার, লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশের পর তীব্র প্রতিবাদ জানান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কার্যত তাঁর বক্তব্যই বিরোধীদের কণ্ঠস্বর হয়ে ওঠে। কিন্তু আশ্চর্যজনক ভাবে এই গুরুত্বপূর্ণ অধিবেশনে অনুপস্থিত ছিলেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী ও ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। আর উপস্থিত থেকেও বসিরহাটের সাংসদ নুসরত জাহান ভোটাভুটির সময়ই অধিবেশন কক্ষ ছেডে় বেরিয়ে যান। যদিও নুসরতের দাবি ভোটে অংশ নিয়েছিলেন তিনি।

এটা নজরে পড়ে অনেকেরই। এই নিয়ে টুইটে তাঁকে ট্রোল করা হয়। তাঁর জবাবে নিজের বিষয়ে কিছু না বলেও সহকর্মী তথা বন্ধু মিমি ও দেবের হয়ে সুর চড়ান নুসরত। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, দেব ও মিমি গুরুত্বপূর্ণ শুটিংয়ে ব্যস্ত। “সংসদের কাজ ছাড়াও শুটিংটা আমাদের বাড়তি দায়িত্ব। সেখানে প্রতিদিন তিনশো লোক কাজ করেন”। এরপরেই এর রিটুইট হতে থাকে। এমনকী, নেটিজেনরা কটাক্ষ করে এও বলেন, মিমি, দেবের মতো সাংসদরাও জনগণের কাছে বাড়তি বোঝা।

Related articles

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

টলিপাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি, দাদাগিরি দেখানোর অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার...

বিধায়ক ভাঙানোর রাজনীতি! খেলা আরও অনেক বাকি

রন্তিদেব সেনগুপ্ত সাক্ষাৎকারটি যে নিতান্তই সৌজন্যমূলক ছিল না , ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই আটান্নজন বিধায়ককে নিয়ে বিধানসভার স্পিকারের কাছে হাজির...

ঢাল নেই, তলোয়ার নেই! নিধিরাম সর্দার হয়ে থাকতে না চেয়ে মেয়র পদ ছাড়লেন ফিরহাদ

মেয়র পদে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শুক্রবার চেয়ারপার্সন মালা রায়ের (Mala Ray) কাছে ইস্তফাপত্র জমা দেন...

চন্দ্রনাথ খুনে নয়া মোড়! ফের যোগীরাজ্য থেকে গ্রেফতার ১

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) হত্যাকাণ্ডের তদন্তে এবার নয়া মোড়। ফের যোগীরাজ্যের...