Saturday, June 27, 2026

হরিচাঁদ-গুরুচাদ তো আদৌ মতুয়া- ই নন, বিস্ফোরক মন্তব্য মন্ত্রী জ্যোতিপ্রিয়’র

Date:

Share post:

NRC-র প্রতিবাদে তৃণমূল প্রভাবিত মতুয়াদের ধরনায় বুধবারেও গরহাজির মমতাবালা ঠাকুর। পরপর দু’দিনই তৃণমূলের এই প্রাক্তন সাংসদ ধরনায় না আসায় ক্ষিপ্ত হয়ে মতুয়াদের ‘অরিজিন’ নিয়েই তোপ দাগলেন মন্ত্রী মন্তব্য জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর বিস্ফোরক বক্তব্য, “কে এলো, কে এলো না, তাতে কিছু যায় আসে না। মতুয়া কোনও বিশেষ পরিবারের নয়। উনি আসবেন কি’ না, ওনার ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের কাছে রয়েছে।”

আর এর পরই মতুয়াদের একটি বই এনে জ্যোতিপ্রয় তোপ দাগেন, “হরিচাঁদ-গুরুচাদ তো আদৌ মতুয়া- ই নন, ওনারা মৈথিলি ব্রাহ্মণ।”

সোমবার লোকসভায় পাস হয়েছে Citizenship Amendment Bill বা নাগরিকত্ব সংশোধনী বিল৷ আর তারপরই NRC-র বিরোধিতায় মতুয়াদের সামনে এনে মঙ্গলবার থেকে অবস্থানের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস৷ কিন্তু সেই ধরনা মঞ্চে ছিলেন না মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর। সংঘাধিপতি নিজেই মঙ্গলবার বলেছেন, এই আন্দোলন কাদের, তা তিনি জানেন না। ওদিকে জ্যোতিপ্রিয় মল্লিক জানান, “মমতা ঠাকুর অসুস্থ। তাই আসবেন না। উনি আমাদের সঙ্গেই আছেন। উনি বুধবার আসার চেষ্টা করবেন।” এদিকে এদিনও তৃণমূলের মতুয়া ধর্নায় অনুপস্থিত মমতা বালা ঠাকুর। এদিনও এ বিষয়ে মমতা ঠাকুরকে প্রশ্ন করা হলে তিনি জানান, এটা যে মতুয়াদের ধর্না এবিষয়ে তিনি কিছু জানেন না। অসুস্থতার জন্য আসতে পারবেন না তিনি। এরপরই উসকে ওঠে জল্পনা, তাহলে কি দলের সঙ্গে দূরত্ব বাড়ছে তৃণমূলের প্রাক্তন সাংসদের? সঙ্ঘাধিপতি মমতা ঠাকুর না আসায়, এবার তাঁকে ছাড়াই মতুয়াদের নিয়ে এগোনোর কথা ভাবছে শাসকদল। তৃণমূল বলছে “ওই পরিবারে ঝামেলা আছে। কিন্তু সেজন্য সাধারণ মতুয়ারা কেন বিপাকে পড়বেন?

আরও পড়ুন-“দেশের ব্যবসার লাইফলাইন বাংলা”, বিনিয়োগের আহ্বানে মন্তব্য মুখ্যমন্ত্রীর

 

Related articles

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...