Sunday, April 26, 2026

CAA: কেরালায় আজ সিপিএম ও কংগ্রেস একমঞ্চে পালন করবে ‘সত্যাগ্রহ’

Date:

Share post:

নজিরবিহীন ঐক্য! কেরালার রাজনীতিতে কার্যত অহি-নকুল সম্পর্ক যে দুই দলের মধ্যে, তারা সোমবার একমঞ্চে সামিল হয়ে ‘সত্যাগ্রহ’ পালন করবে। সিপিএম ও কংগ্রেস যৌথমঞ্চে জেহাদ ঘোষণা করবে নাগরিকত্ব আইনের প্রতিবাদে। কেরালার রাজনীতিতে দুই শত্রুপক্ষকে মিলিয়ে দিল মোদি সরকারের নতুন নাগরিকত্ব আইন।

সোমবার তিরুবনন্তপুরমে CAA বিরোধী সত্যাগ্রহ কর্মসূচিতে সামিল হবেন সিপিএম নেতা ও কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। একই মঞ্চে থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা, কংগ্রেসের রমেশ চেন্নিথালা। থাকবেন দুই দলের নেতা-কর্মীরাও। কেরালার সিপিএম ও কংগ্রেস দুই দলই বলছে সময়ের দাবি মেনে, জাতীয় ঐক্য ও সংহতি রক্ষার ডাক দিয়ে তাঁরা ঐক্যবদ্ধ হয়ে পথে নামছেন। কারণ জাতীয় স্বার্থ রাজনৈতিক বিরোধিতার চেয়ে অনেক বড় বিষয়।

Related articles

বিজেপির ভিডিও ফাঁস বলেই ডায়মন্ড হারবারে পুলিশে বদল! বিস্ফোরক অভিষেক, জ্ঞানেশ-শাহকে চ্যালেঞ্জ

বিজেপি প্রার্থীর সঙ্গে ডায়মন্ড হারবারের সাগরিকা হোটেলে পুলিশ অবজারভারের গোপন বৈঠক! সেই ভিডিও ফাঁস করেছে তৃণমূল। তার ভিত্তিতে...

বিজেপি এলেই আগে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে: প্রচারে নিজের দিল্লির অভিজ্ঞতা জানালেন কেজরিওয়াল

স্বৈরাচারী বিজেপির প্রবল নির্মমতা যে রাজনৈতিক নেতারা দেখেছেন, তার মধ্যে অন্যতম দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আপ নেতা অরবিন্দ...

IPL: উদ্বেগের অবসান, শারীরিক অবস্থার আপডেট নিজেই দিলেন এনগিডি

পঞ্জাব কিংসের (Panjab Kings) বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং (Fielding) করতে গিয়ে চোট পেয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) জোরে বোলার...

ডায়মন্ড হারবারের তৃণমূলের বাইক মিছিল নিয়ে নির্বাচন কমিশন-বিজেপিকে নিশানা তৃণমূলের! নেওয়া হবে ব্যবস্থাও

ডায়মন্ড হারবারের তৃণমূলের(TMC) বাইক মিছিল থেকে স্লোগান নিয়ে এবার বিজেপি(BJP) এবং নির্বাচন কমিশনকে (EC) তৃণমূল ভবন থেকে নিশানা...