Sunday, June 7, 2026

জমি অধিগ্রহণ আইন বাতিল হলে, CAA কেন নয়? প্রশ্ন প্রদেশ কংগ্রেসের

Date:

Share post:

গণতন্ত্র বিরোধী ও সাধারণ মানুষের স্বার্থ বিরোধী জমি অধিগ্রহণ আইনও বাতিল হয়েছে, তাহলে কালা কানুন এই CAA-ও বাতিল হতে পারে। এদিন প্রদেশ কংগ্রেসের NRC ও CAA বিরোধী মিছিল থেকে এমনটাই আওয়াজ উঠলো।

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য প্রশ্ন তোলেন, কোন অধিকারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে অমিত শাহ বলতে পারেন, আধার কার্ড নাগতিকত্ব পরিচয়ের জন্য যথেষ্ট নয়।

কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় ধিক্কার জানান অমিত শাহকে। তিনি বলেন, অমিত শাহের নিজেরই কোনও পরিচয় পত্র নেই। দেশটাকে হিন্দুরাষ্ট্র বানানোর খেলায় তিনি মেতেছেন।

শুভঙ্কর সরকার বলেন, “অমিত শাহের কথা যত কম বলা যায় ততই ভালো। কিছুই জানেন না, এমন একজন আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এটা ভাবলেই লজ্জা লাগে।”

এদিন কংগ্রেসের এই NRC ও CAA বিরোধী মিছিল চাঁদনি চক থেকে শুরু হয়ে রাম মন্দিরে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন-রামচন্দ্র গুহ আটকের ঘটনায় প্রতিবাদ সব মহলে, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

 

Related articles

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...