Tuesday, May 5, 2026

দিল্লি পুলিশের হেফাজত থেকে পালালেন চন্দ্রশেখর আজাদ! পরেরটা সিনেমাকেও হার মানাবে

Date:

Share post:

বিক্ষোভ দেখাতে দিল্লি পুলিশের সদর দফতরের সামনে হাজির হয়েছিলেন কয়েক হাজার মানুষ। দাবি ছিল, নাগরিকত্ব আইনের বিক্ষোভ চলাকালীন আটকদের মুক্তি চাই। শুক্রবার দিল্লির দরিয়াগঞ্জে নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে আন্দোলন চলাকালীন পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে বিক্ষোভকারীদের। সেখানেই ভীম সেনা প্রধান চন্দ্রশেখর আজাদ-সহ ৪০ জন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।

এর পরই নাটকিও মোড়। তবে গভীর রাতে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যান চন্দ্রশেখর আজাদ। যদিও আজ, শনিবার ভোররাতে তাঁকে ফের আটক করা হয়েছে।

জানা গিয়েছে, ওই বিক্ষোভের সময় পুলিশ যাঁদের আটক করেছিল তাঁদের মধ্যে জনাদশেক নাবালক ছিল। নাবালকদের অভিভাবকরা বন্ডে সই করে তাদের থানা থেকে ছাড়িয়ে নিয়ে যান। তবে ছাড়ানোর পর ওই নাবালকদের শরীরে পুলিশি নির্যাতনের চিহ্ন মিলেছে বলে দাবি করেন তাদের অভিভাবকেরা। দিল্লি পুলিশের এই ভূমিকা নিয়ে ফের নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। নিন্দার ঝড় উঠছে দেশ জুড়ে।

Related articles

বেলেঘাটায় বাড়ির বাইরে রক্তাক্ত অবস্থায় তৃণমূল কংগ্রেস কর্মীর দেহ উদ্ধার

বাংলা জুড়ে ভোট পরবর্তী হিংসা অব্যাহত। এবার ভোটের ফল প্রকাশের দিনই এক তৃণমূলকর্মীর দেহ উদ্ধার বেলেঘাটায়। মৃত যুবকের...

নবান্ন নয়, মহাকরণ থেকেই প্রশাসন চালাতে চায় বিজেপি!

বাংলায় দুই তৃতীয়াংশ ভোটে জিতে একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি। আগামী ২৫ বৈশাখ মুখ্যমন্ত্রী ও...

ভবানীপুরে ভোটচুরি! গণনাকেন্দ্রের আঁখো দেখা হাল বর্ণনা ফিরহাদ-কন্যার

চিত্রনাট্য সাজানো হয়েছিল তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) জোর জবরদস্তি হারাতে। নিজেই চোখের সামনে তা দেখলেন ফিরহাদ কন্যা...

ধিক্কার! ৮০ লক্ষ ভোটার ভোটাধিকার দিতে পারলেন না: সুপ্রিম কোর্টের বিরুদ্ধে ‘চূড়ান্ত ব্যর্থতা’র অভিযোগ দুষ্যন্ত দাভের

নরেন্দ্র মোদি (Narendra Modi) দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই ভারতের বিচারব্যবস্থা চূড়ান্ত ব্যর্থ যা দেশের জন্য...