Thursday, February 26, 2026

রাজ্যপালকে ছাড়াই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু সমাবর্তন অনুষ্ঠান

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে মঙ্গলবার নিজেই হাজির হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। আজও ঘেরাও-এর মুখে পড়েন তিনি। শেষপর্যন্ত ঘন্টা দুয়েক পর বিশ্ববিদ্যালয় চত্বর ছেড়ে চলে যান রাজ্যপাল। যদিও রীতিমতো ক্ষুব্ধ রাজ্যপাল এই পরিস্থিতিতে অত্যন্ত ব্যথিত বলে জানান।তিনি যাদবপুর ছাড়তেই তাঁকে ছাড়াই বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন উৎসব শুরু হয়।
সকালে যাদবপুর ক্যাম্পাসে ঢুকতেই তাঁর গাড়ি ঘিরে ধরে কালো পতাকা দেখানো এবং স্লোগান শুরু করেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তাঁদের বক্তব্য, আমরা সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপালকে চাই না।
এ দিন সকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাঁচ নম্বর গেট দিয়ে প্রবেশ করার মুখেই রাজ্যপালের গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কংগ্রেসের শিক্ষক কর্মী সংগঠন শিক্ষক বন্ধুর সদস্যরা। সঙ্গে চলতে থাকে গো ব্যাক স্লোগান। দেখানো হয় কালো পতাকা।এরমধ্যেই উপাচার্য সুরঞ্জন দাসের সঙ্গে ফোনে কথা বলেন রাজ্যপাল। বলেন, তিনি যাতে এই বিক্ষোভ তুলেনিতে নির্দেশ দেন।তৃণমূল সমর্থক শিক্ষক এবং শিক্ষাকর্মীরাও বিক্ষোভে শামিল হন। সিএএ এবং এনআরসির বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। গোটা ঘটনা ঘিরে ফের বিশ্ববিদ্যালয় চত্বর উত্তাল হয়ে ওঠে।
কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা রক্ষীরা রাজ্যপালের গাড়ি ঘিরে রেখেছিলেন। অবস্থানে অনড় ছিল পড়ুয়ারাও।

spot_img

Related articles

খাতা দেখতে হবে গোপনেই, উত্তরপত্র সুরক্ষিত রাখতে একগুচ্ছ কড়া নির্দেশ পর্ষদের

মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষকদের জন্য একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। খাতার সুরক্ষা এবং গোপনীয়তা বজায়...

নবম শ্রেণির রেজিস্ট্রেশনে অন্তিম সুযোগ! ফের পোর্টাল খুলল পর্ষদ

যে সমস্ত পড়ুয়া গত বছর নবম শ্রেণিতে পাঠরত থাকা সত্ত্বেও নির্দিষ্ট সময়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেনি, তাদের...

রাজ্যে স্থায়ী ডিজিপি নিয়োগের তোড়জোড়, নবান্নের কাছে নামের তালিকা চাইল ইউপিএসসি

দীর্ঘ টালবাহানার পর অবশেষে রাজ্যের স্থায়ী পুলিশ মহানির্দেশক বা ডিজিপি নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে। সম্প্রতি ইউনিয়ন পাবলিক...

সুপ্রিম ‘ধমকে’ পিছু হটছে NCERT! বন্ধ হল বিতর্কিত বই বিক্রি

কীভাবে অষ্টম শ্রেণির পড়ুয়াদের পাঠ্য হতে পারে বিচার ব্যবস্থার দুর্নীতি? এই প্রশ্নের উত্তরে বিচার ব্যবস্থাকে পরিকল্পিতভাবে অসম্মান করার...