Thursday, June 4, 2026

সরকারি সম্পত্তি ভাঙচুর করা কি ঠিক কাজ? আপনারাই ভেবে দেখুন: প্রধানমন্ত্রী

Date:

Share post:

নাগরিকত্ব আইন ও এনআরসি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে দেশজোড়া ক্ষোভে রাশ টানতে আসরে নেমেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশবাসীকে আশ্বস্ত করতে একদিকে বলেছেন, এই আইনে কারুর নাগরিকত্ব যাবে না। এটা নাগরিকত্ব দেওয়ার আইন। অন্যদিকে জানিয়েছেন, সারা দেশে এনআরসি চালুর কোনও সিদ্ধান্ত নেয়নি তাঁর সরকার। জোড়া বিতর্কিত ইস্যুতে সরকারের বক্তব্য জানানোর পর বুধবার উত্তরপ্রদেশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী প্রতিবাদের নামে তাণ্ডব সৃষ্টিকারীদের উদ্দেশেও বার্তা দিলেন। বললেন, যারা ভাঙচুর করলেন তারা কি কাজটা ঠিক করলেন? নিজেরাই বাড়িতে বসে ভেবে দেখুন। যারা বাস ভাঙচুর করলেন, আগুন ধরালেন, রেলের ক্ষতি ও আরও অনেক সরকারি সম্পত্তি নষ্ট করলেন তারা কি দেশের মানুষেরই ক্ষতি করলেন না? এগুলো তো ভবিষ্যত প্রজন্ম ও দেশের মানুষেরই। এটাই কি প্রতিবাদ জানানোর সঠিক পথ?

বুধবার অটলবিহারী বাজপেয়ির জন্মদিন উপলক্ষে লখনউতে প্রাক্তন প্রধানমন্ত্রীর নামে মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নরেন্দ্র মোদি। সেখানে প্রতিবাদের নামে তাণ্ডবের নিন্দা করে প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের প্রত্যেক মানুষেরই নিরাপত্তা পাওয়ার অধিকার আছে। সবাই যাতে নিরাপদ থাকতে পারে সেজন্যই আইনশৃঙ্খলা রক্ষা করা জরুরি। স্বাধীনতার পর থেকে আমরা শুধু দেশের কাছে দাবি জানিয়েই এসেছি। এখন থেকে দেশের প্রতি কর্তব্য পালন করতেও শিখতে হবে।

Related articles

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...