Wednesday, May 6, 2026

সেনাকে ব্যঙ্গ করায় ৫ কবির জেল!

Date:

Share post:

মায়ানমারে সেনাবাহিনীর ভূমিকার সমালোচনা করায় জেলে পাঠানো হল পাঁচজন কবিকে। পিকক জেনারেশন নামে কবিদের এই দলটিকে এপ্রিল মাসে গ্রেফতার করা হয়েছিল। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, কবিরা সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করে তাঁদের নিয়ে ব্যঙ্গ করেছিলেন। এই অপরাধে রেঙ্গুনের আদালত কবিদের দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দিয়েছে। প্রসঙ্গত, মায়ানমারের সংসদে সেনাবাহিনীর অংশগ্রহণ নিয়ে কবিদের অনুষ্ঠানে তীব্র সমালোচনা করা হয়। সেজন্যই এই শাস্তি।

পাঁচ কবিকে জেলে পাঠানো নিয়ে দেশজোড়া নিন্দার মুখে পড়েছে মায়ানমার সরকার। বলা হচ্ছে, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক যেই হোক, ভিন্ন মত পোষণ করলেই সমালোচকদের জেলে পাঠাচ্ছে সরকার। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও কবিদের জেলে পাঠানোর প্রতিবাদ জানিয়েছে।

Related articles

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...

ইগো নয়, EVM ম্যানিপুলেশন: পদত্যাগ না করার আসল কারণ স্পষ্ট করলেন মমতা

বিধানসভা নির্বাচনের গণনার দিন কীভাবে গণনা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীদের এজেন্ট, এমনকি প্রার্থীদেরও বের করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয়...

পুলিশের ‘ঘর ওয়াপসি’: ওয়েলফেয়ার কমিটি ভেঙে মূল দায়িত্বে ফেরার নির্দেশ ভবানী ভবনের 

রাজ্য পুলিশের অন্দরে প্রশাসনিক সংস্কারের বড়সড় পদক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের এ বার...