Saturday, March 14, 2026

বিদায়ী বছরে ভারতে ১১০টি বাঘ ও ৪৯১টি চিতাবাঘের মৃত্যু: রিপোর্ট

Date:

Share post:

ফেলে আসা বছর ২০১৯ সালে ভারতে ১১০টি বাঘ এবং ৪৯১টি চিতাবাঘের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, চোরা শিকারিদের হাতেই বাঘেদের এই মৃত্যুর ঘটনা বেশি। আজ বৃহস্পতিবার ওয়াইল্ডলাইফ প্রোটেকশন সোসাইটি অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত বছর মৃত্যু হওয়া ১১০টি বাঘের মধ্যে ৩৮টির মৃত্যু হয়েছে চোরা শিকারিদের হাতে। ২০১৮ সালে এই সংখ্যা ছিল ৩৪। ওই বছর ১০৪টি বাঘ মারা গিয়েছিল। এ ছাড়া ২০১৮ সালে ৫০০টি চিতাবাঘ মারা যায়। বিদায়ী বছরে এ সংখ্যা কমে হয়েছে ৪৯১টি। তবে চিতাবাঘের মৃত্যুও বেশি ঘটেছে সেই চোরা শিকারিদের হাতেই। এ ছাড়া রেল ও সড়ক দুর্ঘটনাতেও বহু চিতাবাঘ মারা গেছে বলে এই প্রতিবেদনে উঠে এসেছে। সবচেয়ে বেশি বাঘ মারা গেছে মধ্যপ্রদেশে। পশ্চিমবঙ্গে মারা গেছে ২৯টি।

ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি অব ইন্ডিয়ার এক হিসাবে বলা হয়েছে, ২০০৬ সালে ভারতে বাঘ ছিল ১ হাজার ৪১১টি। ২০১০ সালে সেই সংখ্যা বেড়ে হয়েছিল ১ হাজার ৭০৬। এরপর ২০১৪ সালে সেই সংখ্যা আরও বেড়ে হয় ২ হাজার ২২৬। আর গত বছর অর্থাৎ ২০১৯ সালে তা বেড়ে দাঁড়ায় ২ হাজার ৯৬৭টি।

আরও পড়ুন-দিল্লিতে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৫০টি ইঞ্জিন

 

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...