Friday, April 24, 2026

তিন ছাত্র শাড়িতে কলেজে!! কেন বলুন তো!

Date:

Share post:

স্যালুট টু থ্রি মাসকেটিয়াস। লিঙ্গ বৈষম্য নিয়ে ভারী ভারী কথা নয়। কাজেই করে দেখিয়ে খবরের শীর্ষে, নেটিজেনদের আলোচনায়।

ঘটনাস্থল পুণের ফার্গুসন কলেজের বার্ষিক অনুষ্ঠান। মেয়েরা শাড়ি আর ছেলেরা জিন্স-জামায় এসেছিল। অন্যরকম ভেবেছিল তৃতীয় বর্ষের তিন ছাত্র। আকাশ, সুমিত আর রুশিকেশ। ওরা পড়ে এসেছিল শাড়ি। লিঙ্গ বৈষম্য নিয়ে বার্তা দিতেই ওদের এই বিশেষ পোশাক। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দেখে এখন প্রশংসার বন্যা। আকাশ বলছেন, কোথাও তো লেখা নেই এটা ছেলেদের পোশাক, ওটা মেয়েদের। তাই মেয়েদের এই পোশাকই পড়তে হবে, ছেলেদের এটাই, এই ধারণা মুছে দিতেই আমাদের ছোট্ট উদ্যোগ। মানুষ সচেতন হলে সমাজের লাভ। আকাশ বলছে, শাড়ি জোগাড় করতে গিয়ে আমাদের মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে। বন্ধু শ্রদ্ধা আমাদের সাহায্য করেছে। আর শাড়ি পড়ে বুঝতে পারলাম এটা কতটা ঝামেলার পোশাক।

পড়ুয়াদের এই উদ্যোগে খুশি, গর্বিত শিক্ষকরাও। ওঁরা বলছেন, ওরা তো সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তাই দিয়েছে। আর রুশিকেশ বলেছেন আসল কথাটি। বলেছেন, এখন বুঝতে পারছি, সাজতে গিয়ে মেয়েদের কেন এতো সময় লাগে!!

Related articles

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ৯ অভিযোগ: নতুন করে অপসারণের নোটিশ ৭৩ সাংসদের

মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার যেভাবে দেশের একাধিক রাজ্যে এসআইআরের নামে বেছে বেছে ভোটারদের নাম বাদ দিয়ে কেন্দ্রের...

IPL: শ্রেয়সকে ছাড়া ভুল সিদ্ধান্ত! বিস্ফোরক মন্তব্য প্রাক্তন কেকেআর কোচের

শ্রেয়স আইয়ারকে ছেড়ে দেওয়া নিয়ে মুখ খুললেন কেকেআরের(KKR) প্রাক্তন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত(Chandrakant Pandit)। সূর্যকুমার যাদব, শুভমান গিল, শ্রেয়স...

দিল্লির যমুনাতে ডুব দিয়ে আসবেন? মোদিকে চ্যালেঞ্জ মমতার

বাংলার নির্বাচনে বিজেপির পালে হাওয়া লাগতে ঝালমুড়ির দোকান থেকে গঙ্গাবক্ষে নৌকাবিহার করেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। শুক্রবার, এই...

যাদবপুরের পড়ুয়ারা পড়া ছেড়ে প্রতিবাদে! মোদির অপমানজনক কথার জবাব দিলেন মুখ্যমন্ত্রী

বাংলা ও বাঙালিদের অপমান করতে করতে প্রতিদিন নতুন ফন্দি আঁটেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর দলের নেতা...