Thursday, May 28, 2026

একই সময়ে ৪জনের ফাঁসি! কীভাবে?

Date:

Share post:

নির্ভয়াকাণ্ডে দোষীদের সাজা কার্যকর করার দিন ঘোষণা করেছে পাটিয়ালা হাউজ কোর্ট। ২২ জানুয়ারি সকাল সাতটায় ফাঁসি কার্যকর করা নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন ইতিমধ্যেই সামনে এসেছে।

আদালতের নির্দেশ অনুযায়ী, ২২ জানুয়ারি সকাল সাতটায় ৪জনের ফাঁসির সাজা কার্যকর করতে হবে। এখানেই প্রশ্ন উঠছে, কীভাবে সময় মেনে একসঙ্গে চারজনের ফাঁসি হবে। ফাঁসি অনুষ্ঠান নয়, যে সাত থেকে শুরু হয়ে চলতে থাকবে। একই সঙ্গে সময় মিলিয়ে ফাঁসি দিতে হয়। ভারতের জেলের পরিকাঠামো অনুযায়ী, একসঙ্গে এক বা দুজনকে ফাঁসি দেওয়া যায়। সেখানে কীভাবে একসঙ্গে ৪জনের ফাঁসি হবে। তাহলে আগে কোন দুজনকে ফাঁসির দড়ি পরানো হবে? কীভাবে নাম নির্বাচন হবে ?

যে দুজনের ফাঁসি পরে দেওয়া হবে, তাদের উপর অপরিসীম মানসিক চাপ পড়বে। সেটাই বা কীভাবে সামলানো হবে। কারণ ফাঁসির আসামীকে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকতে হয়।

এরপরে আসছে পরিকাঠামোর প্রশ্ন। স্বাধীনতার পর থেকে একসঙ্গে চারজনের ফাঁসির ঘটনা ঘটেছে বলে মনে করতে পারছেন না অনেকেই। সেক্ষেত্রে একসঙ্গে ৪জনকে একমঞ্চে ফাঁসি দেওয়ার ঘটনা সম্ভব নয় বলেই মত সব মহলের। এক্ষেত্রে তিহারের দুটি সেলকে ব্যবহার করা হতে পারে। দুটি ফাঁসির মঞ্চে দুজন করে চারজনকে একসময়ে ফাঁসির দড়িতে ঝোলানো যেতে পারে। কিন্তু সেখানে প্রশ্ন উঠছে ফাঁসুড়ে নিয়ে।

যেখানে ফাঁসুড়ে পাওয়া নিয়ে ইতিমধ্যেই তিহার কর্তৃপক্ষ নাজেহাল বলে খবর। অন্যান্য জেলের কাছে ফাঁসুড়ে চেয়েছে তারা। সেখানে একইসঙ্গে দুজন দক্ষ ফাঁসুড়ে পাওয়া যাবে কি? প্রশ্ন উঠেছে সেই নিয়েও। এখন সব রকম পদ্ধতিগত সমস্যার সমাধান করে নির্ভয়াকাণ্ডে দোষীদের ফাঁসির সাজা ২২ তারিখ সকালে ৭টায় কার্যকর হয় কি না, সেটাই দেখার।

Related articles

বিএসএফ-এর হাতে আরও জমি হস্তান্তর রাজ্যের: জানালেন মুখ্যমন্ত্রী

সীমান্তবর্তী জেলাগুলি থেকে প্রয়োজনীয় জমি বিএসএফ-এর হাতে হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর...

IPL: ব্যাটিং তাণ্ডবে নয়া রেকর্ড বৈভবের, হায়দরাবাদকে হেলায় হারাল রাজস্থান

আইপিএলে(IPL) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এলিমিনেটরে খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালস। এই ম্যাচে  ৪৭ রানে জয় পেল রাজস্থান। তবে দলের...

শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী: পরিচালক অনীক দত্তের অন্তিম যাত্রা বৃহস্পতিবার

দৃঢ়চেতা পরিচালক অনীক দত্তের আচমকা প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। তাঁর মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাউড শাখা।...

কর্মীদের পাশে দাঁড়ানো থেকে আইনি লড়াই, রবিবার কালীঘাটে দিকনির্দেশ দেবেন মমতা

রবিবার পরিষদীয় দলের বৈঠক হবে কালীঘাটে। এই বৈঠকে পরবর্তী দিকনির্দেশনা দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন ধরেই কালীঘাটের বাসভবনে...