Wednesday, June 3, 2026

রাজ্যপালের ডাকা বৈঠকে গরহাজির উপাচার্যরা

Date:

Share post:

ফের একবার বৈঠক ডেকেও কাউকে পাশে পেলেন না রাজ্যপাল জগদীপ ধনকড়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনের ঘটনার প্রেক্ষিতে আচার্য তথা রাজ্যপাল রাজ্যের অনুমোদনপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বৈঠকে ডাকেন। সোমবার, রাজভবনে দুপুর ১১টায় সেই বৈঠক হওয়ার কথা ছিল। সেই মতো চিঠিও গিয়েছিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে।

কিন্তু আচার্যের ডাকা বৈঠকে একজনও উপাচার্য রাজভবনে যাননি। দেড়টা পর্যন্ত উপাচার্যদের জন্য অপেক্ষা করেন জগদীপ ধনকড়। সূত্রের খবর, নতুন নিয়মানুযায়ী শিক্ষা দফতরের তরফে মৌখিক ভাবে উপাচার্যদের রাজভবনের বৈঠকে যেতে নিষেধ করা হয়। নতুন নিয়মানুযায়ী, আচার্য হিসেবে রাজ্যের যে কোনও উপাচার্যকেই তলব করতে পারেন রাজ্যপাল। কিন্তু সেই চিঠি পাঠাতে হবে শিক্ষা দফতর মারফৎ। এক্ষেত্রে সরাসরি রাজভবন উপচার্যদের বৈঠকে ডেকে সেই বিধি লঙ্ঘন করেছে বলে মত শিক্ষা দফতরের।

রাজ্য-রাজ্যপালের সঙ্গে নানা সময়ে বিভিন্ন বিষয় নিয়ে সংঘাত চলছে। অভিযোগ, কোনও বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানেই রাজ্যপালকে মর্যাদা দেওয়া হচ্ছে না। বৈঠকে আচার্যকে ডাকার পরেও সেই কর্মসূচি বাতিল করা হচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্যপালের ডাকা সোমবারের বৈঠকে একজন উপাচার্যও উপস্থিত না হওয়ায়, ফের সংঘাতের আবহ তৈরি হল বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

আরও পড়ুন-নেতাজি ডক কেন শ্যামাপ্রসাদের নামে? বিক্ষোভ ছাত্র পরিষদের

Related articles

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...