Friday, June 12, 2026

এবার কি আগেভাগেই শীতের ইনিংস শেষ হয়ে যাচ্ছে?

Date:

Share post:

বাঙালির কাছে পৌষসংক্রান্তি মানেই শীত, কনকনে উত্তুরে হাওয়া। কিন্তু গত কয়েক বছর ধরে এই দিনে তেমন ঠান্ডা অনুভব করা যায়নি । বৃহস্পতিবার সকালেও কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গে শীতের দাপট অনেকটাই কম। উত্তুরে হাওয়া উধাও।

হাওয়া অফিস সূত্রে খবর, মাঘের শুরুতেও শীত ঝিমিয়ে থাকতে পারে। চলতি সপ্তাহে কিছুটা বাড়তে পারে রাতের তাপমাত্রা।
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। কিন্তু কনকনে হাওয়া সেভাবে ছিল না । কিছু জেলায় শীত বেশি থাকলেও তা খুব বেশি ছিল না। আবহাওয়ার যা গতিপ্রকৃতি তাতে প্রশ্ন উঠেছে, তা হলে এবার কি আগেভাগেই শীতের ইনিংস শেষ হয়ে যাচ্ছে?

আবহবিজ্ঞানীরা অবশ্য বলছেন, শীতকালে সব সময় কনকনে ঠান্ডা থাকে না। পৌষের শেষেই সব সময় শীত পড়বে, এমন না-ও হতে পারে। অনেক সময়ই পশ্চিমি ঝঞ্ঝায় উত্তুরে হাওয়া বাধা পায়। এ বার তেমনটাই হয়েছে। আজ, বৃহস্পতিবার কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে। চলতি সপ্তাহের শেষে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস ছোঁওয়ার সম্ভাবনা ।

Related articles

যোগীরাজ্যে RSS প্রধানকে লক্ষ্য করে চলন্ত ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ!

বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যে অল্পের জন্য রক্ষা পেলেন আরএসএস প্রধান মোহন ভাগবত (RSS chief Mohan Bhagwat)। উত্তরপ্রদেশে...

অভিষেককে সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিআইডির, রবিবার ফের তলব

বিধানসভায় সই জাল মামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করল...

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...