Sunday, June 21, 2026

হুড়মুড়িয়ে পড়লো চারতলা বিল্ডিং, মৃত্যু কমপক্ষে পাঁচ শিশুর

Date:

Share post:

সাধারণতন্ত্র দিবসের আগেই ফের বড়সড় দুর্ঘটনা রাজধানী দিল্লিতে। এবার ভেঙে পড়ল একটি নির্মীয়মান বহুতল। দুর্ঘটনাটি ঘটেছে দিল্লির সুভাষ মহল্লার ৬ নং গলির এক কোচিং সেন্টারে। যা ভেঙে পড়ল হুড়মুড়িয়ে। আর আকস্মিক এই ঘটনায় চাপা পড়ে বেশ কয়েকজন শিশু। এখনও পর্যন্ত যা খবর, তাতে এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৫ জন শিশুর। আহত আরও বহু। তাদের প্রত্যেককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অনেককেই আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, ভবনটির তৃতীয় ও চতুর্থ তল দু’‌টি সম্পূর্ণ তৈরি হয়নি। হঠাৎই ধসে পড়ে গোটা চারতলা বাড়ি। চাপা পড়ে যায় সবাই।

এনডিআরএফ, ডিএফএস আর পুলিশ এখনও পর্যন্ত উদ্ধারকার্য চালাচ্ছে। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজল এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। এবং উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। ঘটনায় যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

Related articles

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...