Sunday, May 17, 2026

বিনয়ের আর্জি খারিজ হতেই রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি অক্ষয়ের

Date:

Share post:

বিনয় শর্মার প্রাণভিক্ষার আর্জি খারিজ হয়ে যেতেই রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানাল নির্ভয়াকাণ্ডের অপর দোষী অক্ষয় ঠাকুর সিং। পয়লা ফেব্রুয়ারিই সকাল ৬টায় নির্ভয়াকাণ্ডের চার দোষীর ফাঁসি কার্যকর হওযার কথা ছিল। কিন্তু আগের দিন অর্থাৎ শুক্রবার সন্ধেয় দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট পরবর্তী নির্দেশ জারি না হওয়া পর্যন্ত ফাঁসি কার্যকর হওয়ায় স্থগিতাদেশ জারি করা হয়।

রাষ্ট্রপতির কাছে বিনয় শর্মার প্রাণভিক্ষার আর্জি খারিজ হয়ে গিয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর। শনিবারই ওই মামলার অন্যতম আসামী অক্ষয় ঠাকুর সিং, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে প্রাণভিক্ষার জন্য আবেদন করেছে। চার দোষীর মধ্যে একমাত্র মুকেশ সিংহের সামনে আর কোনও আইনি সুবিধা নেওয়ার পথ খোলা নেই। এদিকে এখনও প্রাণভিক্ষার আর্জি জানায়নি আর এক অপরাধী পবন গুপ্ত। এখনও তার সামনে ফাঁসির আদেশ চ্যালেঞ্জ করার আইনি পথ খোলা রয়েছে। আর ফাঁসির সাজা এড়ানোর মুকেশ সিংহের সামনে আর কোনও আইনি পথ খোলা নেই।

নিয়ম অনুযায়ী, একই অপরাধে সাজাপ্রাপ্তদের ফাঁসি একই দিনে কার্যকর করতে হবে। সেই কারণে শনিবার শুধু মুকেশের ফাঁসি হওয়া সম্ভব ছিল না। এই যুক্তিতে চারজনেরই ফাঁসি পিছিয়ে দেন পাতিয়ালা হাউসকোর্টের বিচারক ধর্মেন্দ্র রানা।

Related articles

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...