Saturday, May 2, 2026

বিজেপির বাঙালি সাংসদের পুত্রর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ! অস্বস্তি দলে

Date:

Share post:

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে যৌন হেনস্থার মারাত্মক অভিযোগের দিনেই আর এক যৌন হেনস্থা নিয়ে চরম অস্বস্তিতে বিজেপি। দলের রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তর পুত্র সৌম্য সৃজন দাশগুপ্তর বিরুদ্ধে। রীতিমতো সোশ্যাল সাইটে লিখে সাংসদ পুত্রকে অভিযোগের কাঠগড়ায় তুললেন দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজের প্রাক্তনীরা। সৌম্য ওই কলেজের প্রাক্তনী। বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী।

কলেজের এক প্রাক্তনী সোশ্যাল সাইটে বাজেটের দিনে একটি পোস্ট করেন। সেই পোস্টে তিনি অভিযোগ করেন, কলেজে প্রথম বছরে পড়ার সময়তেই সৌম্য তাঁর শ্লীলতাহানি ও যৌন হেনস্থা করেন। পরে তিনি জানতে পারেন, শুধু তিনি নন, সৌম্যর শ্লীলতাহানির শিকার হন আরও চার ছাত্রী। তাঁর পোস্টকে সমর্থন করেন আরও দু’জন। ঘটনাটি ২০১৭ সালের বলে জানান। ঘটনা নিয়ে শোরগোল শুরু হলে ওই প্রাক্তনীর পোস্টটি ডিলিট করে দেওয়া হয়। কিন্তু পোস্ট ডিলিট করে দিলেও সে নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল। এমনিতেই শান্তিনিকেতনের অনুষ্ঠানে গিয়ে প্রতিবাদী পড়ুয়াদের হাতে ঘেরাও হয়েছিলেন স্বপন। সেই অস্বস্তি মিটতে না মিটতেই এবার পুত্রর বিরুদ্ধে অভিযোগে দলের মধ্যেই সাংসদকে নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

Related articles

অসহায় শিশুর পাশে পুলিশ, বি নেগেটিভ রক্ত দিয়ে নজির রাজগঞ্জের আইসির

উর্দিধারী পুলিশের কঠোর আবরণের আড়ালে যে এক সংবেদনশীল মন লুকিয়ে থাকে, তার প্রমাণ মিলল শুক্রবার। থ্যালাসেমিয়ায় আক্রান্ত তিন...

৯ ঘণ্টা পর সিজিও-র বাইরে সুজিত: ‘তদন্তে সহযোগিতা করব, তবে যেন হেনস্থা না হয়’ 

পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার ইডি-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তবে সংবাদমাধ্যমের মুখোমুখি...

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে এবার শীর্ষ আদালতে তৃণমূল, শনিতেই শুনানি

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) পরে এবার সুপ্রিম...

CEO মিথ্যে বলেছেন! স্ট্রং রুম নিয়ে DEO-র বক্তব্য তুলে কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের ওয়েব কাস্টিংয়ে স্পষ্ট ধরা পড়েছে পোস্টাল ব্যালটে কারচুপি। তা নিয়ে পরবর্তীতে স্বচ্ছতার দাবিও করেছেন খোদ স্ট্রং...